ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারি।। রাসেল আহমেদ লস্করের অলরাউন্ড পারফরম্যান্স। আর তাতেই জয় পেলো কেন্দ্রীয় বিদ্যালয়। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর অনূর্ধ্ব-১৭ স্কুল ক্রিকেটে। ড: বি আর আম্বেদকর মাঠে অনুষ্ঠিত ম্যাচে কেন্দ্রীয় বিদ্যালয় ৮ উইকেটে পরাজিত করে আনন্দনগর স্কুলকে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে আনন্দনগর স্কুল অতিরিক্ত ৪০ রানের কাধে ভর দিয়ে ১৯১ রান করে। দলের পক্ষে সৌরভ দাস ৭৩ বল খেলে ১৩ টি বাউন্ডারির সাহায্যে ৭৩,অমৃত রায় ২০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২১, দেবজিৎ দে ১৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং দ্বীপ ভৌমিক ৩৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। কেন্দ্রীয় বিদ্যালয়ের পক্ষে রাসেল আহমেদ লস্কর (৪/৩৩),শায়ন লোধ (৩/৪১) এবং সৈকত দাস (২/৩৫) সফল বোলার। জবাবে খেলতে নেমে দলীয় ১ রানে ২ উইকেট হারানোর পর কেন্দ্রীয় বিদ্যালের হয়ে রুখে দাড়ায় দ্বীপজয় ঘোষ এবং রাসেল আহমেদ লস্কর। ওই জুটি কড়া প্রতিরোধ গড়ে তুলে। এবং দলকে কাঙ্খিত জয় এনে দেয়। রাসেল ৫৪ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৮ রানে এবং দ্বীপজয় ৭৫ বল খেলে ১৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮২ রানে অপরাজিত থেকে যায়। দল অতিরিক্ত খাতে পায় ২১ রান। আনন্দনগর স্কুলের পক্ষে বিজয় দাস (২/২৮) সফল বোলার।

স্কুল ক্রিকেটে রাসেল দুর্দান্ত আনন্দনগরকে হারালো কে.ভি
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

















