News Flash

  • Home
  • খেলা
  • স্কুল ক্রিকেটে রাসেল দুর্দান্ত আনন্দনগরকে হারালো কে.ভি
Image

স্কুল ক্রিকেটে রাসেল দুর্দান্ত আনন্দনগরকে হারালো কে.ভি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারি।। রাসেল আহমেদ লস্করের অলরাউন্ড পারফরম্যান্স। আর তাতেই জয় পেলো কেন্দ্রীয় বিদ্যালয়। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর অনূর্ধ্ব-‌১৭ স্কুল ক্রিকেটে। ড:‌ বি আর আম্বেদকর মাঠে অনুষ্ঠিত ম্যাচে কেন্দ্রীয় বিদ্যালয় ৮ উইকেটে পরাজিত করে আনন্দনগর স্কুলকে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে আনন্দনগর স্কুল অতিরিক্ত ৪০ রানের কাধে ভর দিয়ে ১৯১ রান করে। দলের পক্ষে সৌরভ দাস ৭৩ বল খেলে ১৩ টি বাউন্ডারির সাহায্যে ৭৩,অমৃত রায় ২০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২১, দেবজিৎ দে ১৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং দ্বীপ ভৌমিক ৩৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। কেন্দ্রীয় বিদ্যালয়ের পক্ষে রাসেল আহমেদ লস্কর (‌৪/‌৩৩),শায়ন লোধ (‌৩/‌৪১) এবং সৈকত দাস (‌২/‌৩৫) সফল বোলার। জবাবে খেলতে নেমে দলীয় ১ রানে ২ উইকেট হারানোর পর কেন্দ্রীয় বিদ্যালের হয়ে রুখে দাড়ায় দ্বীপজয় ঘোষ এবং রাসেল আহমেদ লস্কর। ওই জুটি কড়া প্রতিরোধ গড়ে তুলে। এবং দলকে কাঙ্খিত জয় এনে দেয়। রাসেল ৫৪ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ‌‌‌৮৮ রানে এবং দ্বীপজয় ৭৫ বল খেলে ১৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮২ রানে অপরাজিত থেকে যায়। দল অতিরিক্ত খাতে পায় ২১ রান। আনন্দনগর স্কুলের পক্ষে বিজয় দাস (‌২/‌২৮) সফল বোলার।‌‌

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top