News Flash

  • Home
  • বিদেশ
  • দক্ষিণ পেরুতে ভূমিধসে মৃত্যু ১৫ জনের, আহত কমপক্ষে ২০ ও খোঁজ নেই দু’জনের
Image

দক্ষিণ পেরুতে ভূমিধসে মৃত্যু ১৫ জনের, আহত কমপক্ষে ২০ ও খোঁজ নেই দু’জনের

লিমা, ৭ ফেব্রুয়ারি (হি.স.): পেরুর দক্ষিণাঞ্চলে ভয়াবহ ভূমিধসে প্রাণ হারালেন কমপক্ষে ১৫ জন। ভূমিধসের ঘটনায় ২০ জন আহত হয়েছেন ও দু’জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। আরেকুইপা অঞ্চলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে পেরু কর্তৃপক্ষ। গত রবিবার মুষলধারে বৃষ্টির ফলে কাদামাটি এবং পাথরের ধস নামল ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে।

স্থানীয় সময় অনুযায়ী সোমবার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভয়াবহ ভূমিধসে প্রাণ হারিয়েছেন ১৫ জন। ২০ জন আহত হয়েছেন ও দু’জনের খোঁজ পাওয়া যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিকোলাস ভ্যালকারসেল নামে একটি এলাকার চারটি গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকুইপার গভর্নর রোহেল সানচেজ বলেছেন, “এই চারটি গ্রামের পরিস্থিতি সত্যিই খারাপ।”

Releated Posts

বাংলাদেশে রথযাত্রার পথে আইইডি উদ্ধার, বড়সড় হামলার আশঙ্কা নস্যাৎ: ঢাকায় চাঞ্চল্য

ঢাকা, ২৫ জুলাই (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কার মধ্যে ঢাকার মতিঝিল এলাকায় রথযাত্রার…

ByBySandeep Biswas Jul 25, 2026

ভোজ্যতেল ও ভারতীয় বাজারের উপরেই নির্ভর নেপালের রপ্তানি বৃদ্ধি, বাড়ছে ঝুঁকি

কাঠমান্ডু, ২৫ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে (মধ্য জুলাইয়ে সমাপ্ত) নেপালের রপ্তানি সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছালেও দেশের রপ্তানি ক্রমশ…

ByByNews Desk Jul 25, 2026

প্রথাগত সংবাদমাধ্যম থেকে মুখ ফিরিয়েছি, আমি না থাকলে দর্শক-শ্রোতাও থাকবে না: ট্রাম্প

ওয়াশিংটন, ২৫ জুলাই (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি এখন আর প্রথাগত সংবাদমাধ্যমের ওপর নির্ভর করেন…

ByByNews Desk Jul 25, 2026

ভারত-থাইল্যান্ড কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারে আলোচনা, গুরুত্ব পেল যোগাযোগ ও জন-জন সংযোগ

ব্যাঙ্কক, ২৪ জুলাই (আইএএনএস): সমুদ্র, আকাশ ও সড়কপথে যোগাযোগ সম্প্রসারণ, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং পর্যটন সহযোগিতা…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top