নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৬ ফেব্রুয়ারী৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনের তেলিয়ামুড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণী রায়কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে তেলিয়ামুড়া মিছিল ও পথসভা সংগঠিত করল ত্রিপুরা কর্মচারী সংঘ তেলিয়ামুড়া শাখা৷ তেলিয়ামুড়া সব্জী বাজারের নিকট সূর্যসেনের স্ট্যাচুর সম্মুখে অনুষ্ঠিত হয় এই পথসভা৷ সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা কর্মচারী সংঘের খোয়াই জেলা সভাপতি সজল ঘোষ , তেলিয়ামুড়া শাখার সভাপতি নৃপেন্দ্র দেব৷ উপস্থিত ছিলেন ২৮ তেলিয়ামুড়া কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থী, তথা বিধায়িকা কল্যানী রায়, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার, প্রাক্তন চেয়ারম্যান নিতীন কুমার সাহা, শিক্ষক নেতা পিন্টু দাস , তেলিয়ামুড়া বাজার কমিটির সভাপতি কৃষ্ণ দাস সহ অন্যান্যরা৷ এদিনের এই পথ সভায় আলোচনা করতে গিয়ে বক্তারা রাজ্য বিজেপি সরকারের দ্বারা রাজ্যে শিক্ষা ক্ষেত্রে এবং কর্মচারীদের স্বার্থে গৃহিত বিভিন্ন সিদ্ধান্ত গুলো তুলে ধরেন৷ আগামী বিধানসভা ভোটে রাজ্যের শিক্ষক কর্মচারীদের স্বার্থে বিজেপি সরকারকে পুনরায় প্রতিষ্ঠা করার আহ্বান রাখেন৷

তেলিয়ামুড়ায় বিজেপি প্রার্থীর সমর্থনে মিছিল ও সভা অনুষ্ঠিত
Tags:
Releated Posts
বদলির নির্দেশ উপেক্ষিত, ধর্মনগর থানাতেই বহাল তিন পুলিশকর্মী, উঠছে একাধিক প্রশ্ন
আগরতলা, ১৭ জুন: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানায় তিন পুলিশকর্মীর বদলির নির্দেশ জারি হওয়ার পরও তারা এখনও পূর্বের…
গ্রামীণ উন্নয়নে জোর, সিমনা পঞ্চায়েতে আকস্মিক পরিদর্শন জেলা প্রশাসনের
আগরতলা, ১৭ জুন : তৃণমূল স্তরে প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন নিশ্চিত…
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…
রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক
নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…


















