News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় বিজেপি প্রার্থীর সমর্থনে মিছিল ও সভা অনুষ্ঠিত
Image

তেলিয়ামুড়ায় বিজেপি প্রার্থীর সমর্থনে মিছিল ও সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৬ ফেব্রুয়ারী৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনের তেলিয়ামুড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণী রায়কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে তেলিয়ামুড়া মিছিল ও পথসভা সংগঠিত করল ত্রিপুরা কর্মচারী সংঘ তেলিয়ামুড়া শাখা৷ তেলিয়ামুড়া সব্জী  বাজারের নিকট সূর্যসেনের স্ট্যাচুর সম্মুখে  অনুষ্ঠিত হয় এই পথসভা৷  সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা কর্মচারী সংঘের খোয়াই জেলা সভাপতি সজল ঘোষ , তেলিয়ামুড়া শাখার  সভাপতি নৃপেন্দ্র দেব৷ উপস্থিত ছিলেন  ২৮ তেলিয়ামুড়া কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থী, তথা বিধায়িকা কল্যানী রায়, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার, প্রাক্তন চেয়ারম্যান নিতীন কুমার সাহা, শিক্ষক নেতা পিন্টু দাস , তেলিয়ামুড়া বাজার কমিটির সভাপতি কৃষ্ণ দাস  সহ অন্যান্যরা৷ এদিনের এই পথ সভায় আলোচনা করতে গিয়ে বক্তারা রাজ্য বিজেপি  সরকারের দ্বারা রাজ্যে শিক্ষা ক্ষেত্রে এবং কর্মচারীদের স্বার্থে  গৃহিত বিভিন্ন সিদ্ধান্ত গুলো তুলে ধরেন৷  আগামী বিধানসভা ভোটে রাজ্যের শিক্ষক কর্মচারীদের স্বার্থে   বিজেপি সরকারকে পুনরায় প্রতিষ্ঠা করার আহ্বান রাখেন৷

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top