News Flash

  • Home
  • দিনের খবর
  • (আপডেট) : তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৬০০ বেশি
Image

(আপডেট) : তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৬০০ বেশি

আঙ্কারা ও ইস্তানবুল, ৬ ফেব্রুয়ারি (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে উপর্যুপরি কেঁপেই চলেছে তুরস্ক ও সিরিয়া। সোমবার ভোরে অনুভূত হয়েছে ৭.৮ তীব্রতার ভূকম্পন। ভূকম্পনের উৎসস্থল ছিল দক্ষিণ তুরস্কে, গাজিয়ানতেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ২৩ কিলোমিটার পূর্বে ভূগর্ভের প্রায় ১৭.৯ কিলোমিটার গভীরে। এর কিছুক্ষণ পর আরও একটি কম্পন অনুভূত হয় মধ্য তুরস্কে। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)-এর মতে, দ্বিতীয় কম্পনের তীব্রতা ছিল ৬.৭। প্রথমে ৭.৮ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় ভোর ৪.১৭ মিনিট নাগাদ, এরপর প্রায় ১৫ মিনিট পর ৬.৭ তীব্রতার ভূমিকম্প অনুভুত হয়।

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬০০ জনের, আহতের সংখ্যা ৩ হাজারেরও বেশি ও অজস্র বহুতল ভেঙে পড়েছে। যে সময় ভূমিকম্প অনুভূত হয় তখন বেশিরভাগ মানুষ ঘুমিয়ে ছিলেন, তাই হতাহতের সংখ্যা এতটা বেশি। তীব্র ভূকম্পনের ফলে বাড়ি-ঘর ভেঙে পড়েছে। সরকারি সূত্রের খবর, ৭.৮ তীব্রতার ভূমিকম্পে তুরস্কে মৃত্যু হয়েছে ১০০০ জনের বেশি মানুষের ও আহত হয়েছেন ২,৩০০ জন। সিরিয়ায় মৃতের সংখ্যা ৬০০-র বেশি মানুষ আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তুরস্কের ১০টি শহরে ১,৭০০-র বেশি বহুতল ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শহরগুলির মধ্যে রয়েছে গাজিয়ানটেপ, কাহরামানমারাস, হাতায়, ওসমানিয়ে, আদিয়ামান, মালত্য, সানলিউরফা, আদানা, দিয়ারবাকির এবং কিলিস। প্রাণঘাতী ভূমিকম্পের পর হাসপাতালগুলিতে রোগীর সংখ্যা বেড়েই চলেছে। সিরিয়ার আলেপ্পো প্রদেশে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। লেবানন ও সাইপ্রাসেও কম্পন অনুভূত হয়েছে। এদিকে, সোমবার ফের ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক ও সিরিয়া। দক্ষিণ তুরস্কের কাহরামানমারাস প্রদেশের এলবিস্তান জেলায় ৭.৬ মাত্রার আরেকটি নতুন ভূমিকম্প আঘাত হেনেছে। নতুন করে ভূমিকম্পে কেঁপে উঠেছে দামেস্ক, লাতাকিয়া সিরিয়ার এই সমস্ত প্রদেশ।

Releated Posts

বুদ্ধ পূর্ণিমায় অহিংসা ও শান্তির বার্তা, গৌতম বুদ্ধের শিক্ষাকে স্মরণ করলেন রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মহাত্মা রাহুল গান্ধী গৌতম বুদ্ধের শিক্ষা ও দর্শনকে মানবজাতির…

ByByTaniya Chakraborty May 1, 2026

রাজস্থানে জনগণনা ২০২৭ শুরু, স্ব-নথিভুক্তির মাধ্যমে উদ্বোধন করলেন রাজ্যপাল

জয়পুর, ১ মে(আইএএনএস): রাজস্থানে জনগণনা ২০২৭-এর প্রথম পর্যায়ের আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যপাল হরিভাউ বাগড়ে। শুক্রবার লোক ভবনে স্ব-নথিভুক্তি…

ByByTaniya Chakraborty May 1, 2026

উত্তরপ্রদেশে ঝড়-বৃষ্টিতে ২ দিনে ২৪ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত বহু এলাকা; সহায়তার আশ্বাস যোগীর

লখনউ, ১ মে (আইএএনএস):   প্রবল ঝড়, ভারী বৃষ্টি এবং বজ্রপাতের জেরে গত দুই দিনে উত্তরপ্রদেশ জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি…

ByByTaniya Chakraborty May 1, 2026

‘অপারেশন সিঁদুর’ সন্ত্রাসের বিরুদ্ধে কূটনৈতিক বক্তব্য থেকে সরাসরি পদক্ষেপে রূপান্তরের বার্তা: রাজনাথ সিং

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (আইএএনএস): ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে ভারত বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়েছে যে, সন্ত্রাসবাদী হামলার ক্ষেত্রে এখন আর…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top