News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা
Image

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের ঘটনাকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে দ্রুত টেটসহ বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের নিয়োগের দাবি জানান তিনি।

বিরোধী দলনেতার অভিযোগ, ২০২৪ সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও দীর্ঘ প্রায় দুই বছর ধরে চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে না। তাঁর দাবি, রাজ্যে বিভিন্ন স্কুলে শিক্ষক পদে শূন্যপদ থাকা সত্ত্বেও যোগ্য প্রার্থীদের নিয়োগ না করায় একদিকে বেকার যুবক-যুবতীরা সমস্যায় পড়ছেন, অন্যদিকে শিক্ষক সংকটের কারণে শিক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা বারবার সরকারের কাছে তাঁদের দাবি জানিয়ে আসছেন। এদিনও তাঁরা শান্তিপূর্ণভাবে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিজেদের বক্তব্য তুলে ধরতে চেয়েছিলেন বলে দাবি করেন তিনি। কিন্তু তাঁদের সঙ্গে পুলিশ যে আচরণ করেছে, তা অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা।

তাঁর অভিযোগ, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে প্রথমে জলকামান ব্যবহার করা হয়। এরপর কয়েকজন আন্দোলনকারীকে পুলিশ আটক করে। এক আন্দোলনকারীর সঙ্গে পুলিশের আচরণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওই যুবক নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দিয়ে তাঁর সঙ্গে এমন আচরণ না করার অনুরোধ করলেও এক পুলিশ আধিকারিক তাঁর ঘাড় ধরে গলা চেপে ধরে বাসে তুলে নিয়ে যান বলে অভিযোগ। এই ঘটনাকে ‘নিষ্ঠুর ও অন্যায়’ বলে উল্লেখ করে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

বিরোধী দলনেতার বক্তব্য, একদিকে রাজ্যের বেকার যুবক-যুবতীরা দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় রয়েছেন, অন্যদিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদ শূন্য রয়েছে। ফলে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার প্রভাব সরাসরি শিক্ষার্থীদের উপর পড়ছে বলেও দাবি করেন তিনি।

সরকারের উদ্দেশে তিনি বলেন, টেটের পাশাপাশি টিপিএসসি-সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন। যোগ্য প্রার্থীদের দীর্ঘদিন অপেক্ষায় না রেখে তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান তিনি।
একই সঙ্গে এদিনের ঘটনায় সরকারের ভূমিকারও সমালোচনা করেন বিরোধী দলনেতা।

তাঁর অভিযোগ, বেকার যুবকদের দাবির প্রতি সরকার সহানুভূতিশীল নয়। শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি জানাতে আসা চাকরিপ্রার্থীদের সঙ্গে আলোচনার পরিবর্তে পুলিশি পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিনের পুলিশি আচরণের তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিরোধী দলনেতা। পাশাপাশি টেটসহ বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানান তিনি।

Releated Posts

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026

ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ওয়াটার উইকে উত্তর ত্রিপুরার জল সংরক্ষণ উদ্যোগের প্রদর্শন

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ওয়াটার উইক ২০২৬-এ উত্তর ত্রিপুরা জেলার জল সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ তুলে ধরা…

ByByReshmi Debnath Sep 24, 2026

Leave a Reply

Scroll to Top