News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার
Image

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে পুলিশের নজর এড়িয়ে লকআপ থেকে বেরিয়ে পালিয়ে যায় রঞ্জিত দেববর্মা নামে ওই অভিযুক্ত।

ঘটনার পরই তাকে ধরতে তল্লাশি শুরু করে পুলিশ। বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজির পর অবশেষে বিশ্রামগঞ্জ থানা এলাকার কাছ থেকে রঞ্জিত দেববর্মাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, মেলাঘর থানায় আটক অবস্থায় বাথরুমে যাওয়ার কথা জানায় রঞ্জিত। সেই সুযোগে পুলিশের নজর এড়িয়ে সে পালিয়ে যায় বলে অভিযোগ। অভিযুক্তের পালিয়ে যাওয়ার ঘটনায় থানায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত তল্লাশি অভিযান শুরু করে। পরবর্তীতে বিশ্রামগঞ্জ থানা এলাকার মধ্যে তাকে শনাক্ত করে ফের আটক করা সম্ভব হয়। কীভাবে থানার লকআপ থেকে অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026

ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ওয়াটার উইকে উত্তর ত্রিপুরার জল সংরক্ষণ উদ্যোগের প্রদর্শন

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ওয়াটার উইক ২০২৬-এ উত্তর ত্রিপুরা জেলার জল সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ তুলে ধরা…

ByByReshmi Debnath Sep 24, 2026

Leave a Reply

Scroll to Top