News Flash

  • Home
  • খেলা
  • সপ্তর্ষির শতরান, অভিকের ৯০ কৈলাসহরে জয়ী নেতাজি বিদ্যাপীঠ
Image

সপ্তর্ষির শতরান, অভিকের ৯০ কৈলাসহরে জয়ী নেতাজি বিদ্যাপীঠ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি।। বিধ্বংসী সপ্তর্ষি বিশ্বাস। ২২ গজে রীতিমতো ঝড় তুললো। ডান হাতি ওই ব্যাটসম্যানটির শতরানে বড় ব্যবধানে জয় পেলো নেতাজি বিদ্যাপীঠ। পাশাপাশি দলের জয়ে বড় ভূমিকা নেয় অভিক পালের ঝড়ো ৯০ রান। ১৮৬ রানে পরাজিত করলো টিলাবাজার স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আযোজিত অনূর্ধ্ব-‌১৭ স্কুল ক্রিকেটে। আর কে আই মাঠে অনুষ্ঠিত ম্যাচে টসে জয়লাভ করে রবিবার সকালে প্রথমে ব্যাট নিয়ে নেতাজি বিদ্যাপীঠ বিশাল ২৯২ রান করে। দলের পক্ষে সপ্তর্ষি বিশ্বাস ৮১ বল খেলে ১৫ টি বাউন্ডারি ও ৭ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১৭, অভিক পাল ৬০ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৯০ এবং সৌরজিৎ ভট্টাচার্য ৪২ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৫ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৪১ রান। টিলাবাজার স্কুলের পক্ষে নয়ন মজুমদার (‌৫/‌৫০) এবং রেজাওল ইসলাম (‌২/‌৭৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে সৌরজিৎ ভট্টাচার্য (‌৪/‌২২), শুভ্রদ্বীপ সেন (‌৩/‌১৬) এবং শান দেববর্মা-‌র (‌২/‌৮) দুরন্ত বোলিংয়ে ১০৬ রানে গুটিয়ে যায় টিলাবাজার স্কুল। দলের পক্ষে রেজাওল ইসলাম ২০ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌‌‌‌‌ ৩৩,আপন শব্দকর ২৪ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮ এবং মহ:‌ সাফিওল ইসলাম ৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করে।

Releated Posts

প্যারা অ্যাথলিটদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি, বললেন—তাঁদের সাফল্য জীবনের নতুন অর্থ দেয়

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): প্রতিকূলতাকে জয় করে দেশের অসংখ্য মানুষ, পরিবার ও সম্প্রদায়কে অনুপ্রাণিত করার জন্য ভারতের প্যারা…

ByByNews Desk Aug 27, 2026

‘একবারে একটি লক্ষ্যেই নজর দিই’, বলছেন ভারতের প্রথম অলিম্পিক স্কিট শুটার মেরাজ আহমেদ খান

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): বয়স ৫১। তবুও শুটিং রেঞ্জে মেরাজ আহমেদ খানের মানসিকতা এখনও একই—বর্তমানের দিকে মনোযোগ, কঠোর…

ByByNews Desk Aug 25, 2026

স্থানীয় প্রতিভায় জোর, আঞ্চলিক ক্রিকেটের পরিকাঠামো আরও শক্তিশালী করল অসম প্রিমিয়ার লিগ

গুয়াহাটি, ২৪ আগস্ট (আইএএনএস): অসম প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম মরশুম রবিবার শেষ হল। ফাইনালে গুয়াহাটি রয়্যালসকে পাঁচ উইকেটে…

ByByNews Desk Aug 24, 2026

‘এই অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলা সত্যিই অনুপ্রেরণাদায়ক’: বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের প্রশংসায় বিসিসিআই সচিব সৈকিয়া

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): ইংল্যান্ড সফরে দুর্দান্ত সাফল্যের পর ভারতের বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দৃঢ়তা…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top