ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি।। বিধ্বংসী সপ্তর্ষি বিশ্বাস। ২২ গজে রীতিমতো ঝড় তুললো। ডান হাতি ওই ব্যাটসম্যানটির শতরানে বড় ব্যবধানে জয় পেলো নেতাজি বিদ্যাপীঠ। পাশাপাশি দলের জয়ে বড় ভূমিকা নেয় অভিক পালের ঝড়ো ৯০ রান। ১৮৬ রানে পরাজিত করলো টিলাবাজার স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আযোজিত অনূর্ধ্ব-১৭ স্কুল ক্রিকেটে। আর কে আই মাঠে অনুষ্ঠিত ম্যাচে টসে জয়লাভ করে রবিবার সকালে প্রথমে ব্যাট নিয়ে নেতাজি বিদ্যাপীঠ বিশাল ২৯২ রান করে। দলের পক্ষে সপ্তর্ষি বিশ্বাস ৮১ বল খেলে ১৫ টি বাউন্ডারি ও ৭ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১৭, অভিক পাল ৬০ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৯০ এবং সৌরজিৎ ভট্টাচার্য ৪২ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৫ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৪১ রান। টিলাবাজার স্কুলের পক্ষে নয়ন মজুমদার (৫/৫০) এবং রেজাওল ইসলাম (২/৭৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে সৌরজিৎ ভট্টাচার্য (৪/২২), শুভ্রদ্বীপ সেন (৩/১৬) এবং শান দেববর্মা-র (২/৮) দুরন্ত বোলিংয়ে ১০৬ রানে গুটিয়ে যায় টিলাবাজার স্কুল। দলের পক্ষে রেজাওল ইসলাম ২০ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩,আপন শব্দকর ২৪ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮ এবং মহ: সাফিওল ইসলাম ৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করে।

সপ্তর্ষির শতরান, অভিকের ৯০ কৈলাসহরে জয়ী নেতাজি বিদ্যাপীঠ
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















