নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারী৷৷ সিপিআইএম ও বিজেপি দলের কর্মী সমর্থকদের মধ্যে শনিবার রাতে রাজনৈতিক সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে ফটিকরায় বিধানসভা কেন্দ্রের তেলিয়া নতুনটিলা এলাকা৷ এই ঘটনায় আহত হয় উভয় দলের দশজন কর্মী সমর্থক৷ এই ঘটনার জন্য সিপিআইএম ও বিজেপি একে অপরকে দায়ি করে৷ বিজেপির অভিযোগ, এলাকায় দলীয় কর্মীরা যখন নির্বাচনী প্রচার সজ্জার কাজ করছিল, তখন তাদের উপর অতর্কিত হামলা চালায় সিপিআইএম আশ্রিত দুষৃকতীরা৷ এতে বিজেপির পাঁচজন কর্মী আহত হয়৷ তাদেরকে ফটিকরায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ঘটনার খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান এলাকার বিজেপি প্রার্থী সুধাংশু দাস৷ আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন৷
অপরদিকে, সিপিআইএম ও তাদের জোটসঙ্গী কংগ্রেসের অভিযোগ নির্বাচনী সভা নিয়ে এলাকার সিপিআইএম বুথ অফিসে যখন সভা করছিলো বামকর্মীরা তখন আচমকা তাদের উপর আক্রমন চালায় বিজেপির লোকজন৷ এতে দলের পাঁচজন কর্মী সমর্থক গুরুতর ভাবে আহত হয়েছে৷ আহতদের নিয়ে যাওয়া হয় ঊনকোটি জেলা হাসপাতালে৷ ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান ফটিকরায়ের সিপিআইএম প্রার্থী সুব্রত দাস, প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা সহ দুই দলের নেতৃত্বরা৷ এ ব্যাপারে থানায় দুটি পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে গ্রেফতারের সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে৷ ফের যেকোনো সময়ে রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপ সংঘটিত হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে৷ পুলিশ ও নিরাপত্তা কর্মীরা এলাকার পরিস্থিতি থেকে সতর্ক দৃষ্টি রেখে চলেছে৷৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে৷ পুলিশের পদস্থ আধিকারিকরা পরিস্থিতির থেকে সতর্ক দৃষ্টি রেখে চলেছেন৷

ফটিকরায়ে বিজেপি ও সিপিএমের পাল্টা হামলায় দু’দলের দশ জন গুরুতর আহত
Releated Posts
কৃষক ও পশুপালকদের আয় বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে দুগ্ধ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে: মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন: রাজ্য সরকার দুগ্ধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নানা পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে। পাশাপাশি…
স্বাস্থ্য সচিবের পরিদর্শনকালে অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারের সার্বিক উন্নয়নে একগুচ্ছ সিদ্ধান্ত
আগরতলা, ২৩ জুন: অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা গৃহীত হয়েছে। আজ স্বাস্থ্য…
এইমস, নিউ দিল্লি এবং ত্রিপুরা সরকারের মধ্যে স্বাক্ষরিত মৌ অনুযায়ী অ্যাকশন টেকেন রিপোর্ট পর্যালোচনা
আগরতলা, ২৩ জুন: এইমস, নিউ দিল্লি এবং ত্রিপুরা সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এর প্রেক্ষিতে যে অগ্রগতি হয়েছে…
এজিএমসি ও জিবি হাসপাতালে এআইআইএমএস মানের ইমিউনোলজি ও ট্রান্সপ্লান্ট ল্যাব স্থাপনের উদ্যোগ
আগরতলা, ২৩ জুন: রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালে…


















