News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফটিকরায়ে বিজেপি ও সিপিএমের পাল্টা হামলায় দু’দলের দশ জন গুরুতর আহত
Image

ফটিকরায়ে বিজেপি ও সিপিএমের পাল্টা হামলায় দু’দলের দশ জন গুরুতর আহত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারী৷৷ সিপিআইএম ও বিজেপি দলের কর্মী সমর্থকদের মধ্যে শনিবার রাতে   রাজনৈতিক সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে ফটিকরায় বিধানসভা কেন্দ্রের তেলিয়া নতুনটিলা এলাকা৷ এই ঘটনায় আহত হয় উভয় দলের দশজন কর্মী সমর্থক৷ এই ঘটনার জন্য সিপিআইএম ও বিজেপি একে অপরকে দায়ি করে৷ বিজেপির অভিযোগ, এলাকায় দলীয় কর্মীরা যখন নির্বাচনী প্রচার সজ্জার কাজ করছিল, তখন তাদের উপর অতর্কিত হামলা চালায় সিপিআইএম আশ্রিত দুষৃকতীরা৷ এতে বিজেপির পাঁচজন কর্মী আহত হয়৷ তাদেরকে ফটিকরায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ঘটনার খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান এলাকার বিজেপি প্রার্থী সুধাংশু দাস৷ আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন৷
অপরদিকে, সিপিআইএম ও তাদের জোটসঙ্গী কংগ্রেসের অভিযোগ নির্বাচনী সভা নিয়ে এলাকার সিপিআইএম বুথ অফিসে যখন সভা করছিলো বামকর্মীরা তখন আচমকা তাদের উপর আক্রমন চালায় বিজেপির লোকজন৷ এতে দলের পাঁচজন কর্মী সমর্থক গুরুতর ভাবে আহত হয়েছে৷ আহতদের নিয়ে যাওয়া হয় ঊনকোটি জেলা হাসপাতালে৷ ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান ফটিকরায়ের সিপিআইএম প্রার্থী সুব্রত দাস, প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা সহ দুই দলের নেতৃত্বরা৷ এ ব্যাপারে থানায় দুটি পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে গ্রেফতারের সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে৷ ফের যেকোনো সময়ে রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপ সংঘটিত হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে৷ পুলিশ ও নিরাপত্তা কর্মীরা এলাকার পরিস্থিতি থেকে সতর্ক দৃষ্টি রেখে চলেছে৷৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে৷ পুলিশের পদস্থ আধিকারিকরা পরিস্থিতির থেকে সতর্ক দৃষ্টি রেখে চলেছেন৷

Releated Posts

তিন বছরে রাজ্যে ১০০৮ হেক্টরের বেশি বনভূমি অবৈধ দখলে, বিধানসভায় তথ্য

আগরতলা, ২৭ আগস্ট: গত তিন বছরে রাজ্যের বিভিন্ন বন জেলায় মোট ১০০৮.২৮২ হেক্টর বনভূমি অবৈধভাবে দখল হয়েছে। বিধানসভায়…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত চেয়ে রেলমন্ত্রকে প্রস্তাব, সাব্রুম থেকে ট্রেন চালুর দাবি এখনও অধরা

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরা ও আসামের মধ্যে দ্রুত ও উন্নত রেল যোগাযোগ গড়ে তুলতে আগরতলা-গুয়াহাটির মধ্যে বন্দে ভারত…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

পর্যটক আগমনে উল্লেখযোগ্য বৃদ্ধি, বিধানসভায় তথ্য

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরায় গত তিনটি অর্থ বছরে পর্যটক আগমনের সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। বিধানসভায় বিধায়ক অন্তরা সরকার…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

ধর্মনগরে আট দফা দাবিতে ক্ষেতমজুর ইউনিয়নের মিছিল, জেলা শাসকের কাছে স্মারকলিপি

ধর্মনগর, ২৭ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার খেটে খাওয়া মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও বিভিন্ন জ্বলন্ত সমস্যা সমাধানের দাবিতে সরব…

ByByTaniya Chakraborty Aug 27, 2026
Scroll to Top