News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বাংলাদেশে পাচারের পথে কাছাড়ের নাতানপুর সীমান্তে বিএসএফ-এর অভিযানে উদ্ধার দুটি গরু
Image

বাংলাদেশে পাচারের পথে কাছাড়ের নাতানপুর সীমান্তে বিএসএফ-এর অভিযানে উদ্ধার দুটি গরু

কালাইন (অসম), ২ ফেব্রুয়ারি (হি.স.) : কাছাড় জেলার কালাইন থানাধীন ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী নাতানপুরে বিএসএফ-এর অভিযানে দুটি গরু উদ্ধার হয়েছে। নাতানপুর বিওপি থেকে প্রায় ৭০০ মিটার দূরবর্তী স্থানে বুধবার রাতে বাংলাদেশে পাচারের পথে গরুগুলি উদ্ধার করেছে বিএসএফ-এর ১ নম্বর বাহিনী।

নির্দিষ্ট সূত্রে প্রাপ্ত খবরের উপর ভিত্তি করে বুধবার রাতে সীমান্ত এলাকায় তালাশি চালায় বিএসএফ-এর টহলদারি দল। এক সময় সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা হয় গরুগুলি। তবে গুরু পাচারের সঙ্গে জড়িত কোনও ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।

বিএসএফ-এর জনৈক আধিকারিক জানান, গতকাল রাতে গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। গরুগুলি সীমান্ত টপকে বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের। রাতের অন্ধকারে সীমান্ত এলাকায় কয়েকজনের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে অভিযানকারী দলের সন্দেহ জাগে। কিছু দুষ্কৃতী গবাদি পশু নিয়ে চোরাচালানের উদ্দেশ্যে কাঁটাতারের বেড়ার দিকে অগ্রসর হচ্ছে দেখে তাদের চ্যালেঞ্জ জানায় বিএসএফ-এর টহলদারী দল। তবে বিএসএফ জওয়ানদের তৎপরতায় পাচারকারীদের পরিকল্পনা ভেস্তে যায়। এর পর অনুসন্ধান চালিয়ে উদ্ধার করা হয়েছে দুটি গরু। তবে ঘন কুয়াশা ও অন্ধকারের সুযোগ নিয়ে পাচারকারীরা জঙ্গলের দিকে পালিয়ে যায়।

কালাইন থানার অধীনস্থ গুমরা পিআইসি-তে গরুগুলি হস্তান্তর করে মামলা রুজু হয়েছে বলে জানা গেছে।

Releated Posts

‘বিকশিত ভারত’ গঠনে এনআইটিগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৪ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-র মতো উচ্চশিক্ষা…

ByByNews Desk Aug 4, 2026

অসম-সহ উত্তর-পূর্বের একাধিক রাজ্যে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): আগামী পাঁচ দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের সঙ্গে কোথাও কোথাও ভারী…

ByByNews Desk Aug 4, 2026

অসমে বন্যা: ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির সমীক্ষা, মৃত বেড়ে ৮৭; ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষের বেশি মানুষ

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): অসমের বন্যাকবলিত পরিবারগুলির ক্ষয়ক্ষতির মূল্যায়নে আগামী ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানো…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত পড়ুয়াদের পাশে হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতি সমর্থন জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top