News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ
Image

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বুধবার রাতে বাইকে তেল নেওয়ার সময় তিন যুবকের ওপর হামলা চালায় একটি প্রভাবশালী গোষ্ঠী। ঘটনায় আক্রান্ত যুবকরা পেঁচারতল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, রঞ্জন চাকমা ২০১৬-১৭ সাল থেকে বিজেপির সক্রিয় সদস্য হিসেবে কাজ করে আসছিলেন। ২০১৮ সালে রাজ্যে বিজেপি সরকার গঠনের পর তৎকালীন পাবিয়াছড়া কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী ভগবান দাস, পেঁচারতল কেন্দ্রের তৎকালীন বিধায়িকা সান্তনা চাকমা, তৎকালীন বিজেপি ঊনকোটি জেলা সভাপতি রঞ্জন সিনহা, ৫৯ নম্বর পেঁচারতল মণ্ডল সভাপতি দেবাশিস দাস, পরবর্তী মণ্ডল সভাপতি আশুতোষ ধর এবং বর্তমান বিজেপি মণ্ডল সভাপতি রাজীব চাকমাসহ দলের অন্যান্য নেতৃত্ব তাঁর পরিবারকে সরকারি সুযোগ-সুবিধা ও চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে দাবি রঞ্জন চাকমার। তবে সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ পায়নি বলে অভিযোগ তাঁর।

পরবর্তীতে কোনো সুরাহা না হওয়ায় রঞ্জন চাকমা তাঁর পরিবারসহ প্রায় ৪০টি পরিবারকে নিয়ে গত বছর নির্বাচনের প্রাক মুহূর্তে বিজেপি ছেড়ে ত্রিপুরা মথা দলে যোগ দেন বলে জানা গেছে।

অভিযোগ, এই দলবদলের জেরেই বুধবার রাতে পেঁচারতল থেকে কাঞ্চনপুর যাওয়ার পথে শান্তিপুর এলাকায় বাইকে তেল নেওয়ার সময় রঞ্জন চাকমার ছেলে রতিমোহন চাকমা (২৭), উজ্জ্বল চাকমা (২২) এবং গুলশুক্কা চাকমা (২৯)-এর ওপর হামলা চালানো হয়। হামলায় তাঁরা আক্রান্ত হন বলে অভিযোগ।

ঘটনার পর পেঁচারতল থানার পুলিশ তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ভোর প্রায় চারটা নাগাদ তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে.। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আক্রান্ত তিন যুবক ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি হামলায় জড়িতদের বিরুদ্ধে নাম উল্লেখ করে পেঁচারতল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা।

অন্যদিকে, ঘটনার পর স্থানীয় নেতৃত্বের কাছ থেকে সন্তোষজনক জবাব না পাওয়ায় রঞ্জন চাকমাও চরম অসন্তোষ প্রকাশ করেছেন। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের প্রাক মুহূর্তে এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

Releated Posts

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

Leave a Reply

Scroll to Top