News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ধর্মনগরে কংগ্রেস ও বিজেপি প্রার্থীর জোরদার প্রচার
Image

ধর্মনগরে কংগ্রেস ও বিজেপি প্রার্থীর জোরদার প্রচার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারী৷৷ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর আসনে এবার সম্মুখ সমরে কংগ্রেস প্রার্থী চয়ণ ভট্টাচার্য এবং বিজেপি প্রার্থী বিশ্ববন্ধু সেন৷  ধর্মনগর বিধানসভা কেন্দ্রে এবার কংগ্রেস দলের প্রার্থী করা হয়েছে চয়ন ভট্টাচার্যকে৷ বিজেপি দলের প্রার্থী বিশ্ববন্ধু সেন৷ তিনি গত ৫ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন৷ এবারের নির্বাচনে বিশ্ববন্ধু সেনের মূল প্রতিদ্বন্দ্বি কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য৷ কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য জানান এবার বিপুল ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থী বিশ্ববন্ধু সেনকে পরাজিত করে তিনি জয়ী হবেন৷ বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য বলেন বিজেপির স্থানীয় বিধায়ক সহ নেতারা ধর্মনগরের শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জলসহ মৌলিক যেসব সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিল সেই সব প্রতিশ্রুতি পালনে তারা ব্যর্থ হয়েছে৷ এবারের লড়াই শুধু বিজেপি বনাম কংগ্রেস লড়াই নয় বলেও তিনি উল্লেখ করেন৷ কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য বলেন এবারের লড়াই অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির লড়াই৷ জয় সম্পর্কে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে কংগ্রেস প্রার্থী বলেন গণতান্ত্রিক শক্তির জয় হবেই৷ ভোট প্রচারে গিয়ে তিনি জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন, কাতারে কাতারে মানুষ এগিয়ে আসছেন৷ বিজেপির নেতৃত্বাধীন সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো জুমলা প্রতিশ্রুতি বলে তিনি আখ্যায়িত করেছেন৷ ডাবল ইঞ্জিনিয়ার সরকার বিগত পাঁচ বছরে কি করেছে তা জনগণ উপলব্ধি করতে পেরেছেন৷ নিত্য পণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে৷ রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধিতে মা-বোনেরা আরও অসহায় হয়ে পড়েছেন৷ জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে মানুষ বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করে কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top