নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারী৷৷ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর আসনে এবার সম্মুখ সমরে কংগ্রেস প্রার্থী চয়ণ ভট্টাচার্য এবং বিজেপি প্রার্থী বিশ্ববন্ধু সেন৷ ধর্মনগর বিধানসভা কেন্দ্রে এবার কংগ্রেস দলের প্রার্থী করা হয়েছে চয়ন ভট্টাচার্যকে৷ বিজেপি দলের প্রার্থী বিশ্ববন্ধু সেন৷ তিনি গত ৫ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন৷ এবারের নির্বাচনে বিশ্ববন্ধু সেনের মূল প্রতিদ্বন্দ্বি কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য৷ কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য জানান এবার বিপুল ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থী বিশ্ববন্ধু সেনকে পরাজিত করে তিনি জয়ী হবেন৷ বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য বলেন বিজেপির স্থানীয় বিধায়ক সহ নেতারা ধর্মনগরের শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জলসহ মৌলিক যেসব সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিল সেই সব প্রতিশ্রুতি পালনে তারা ব্যর্থ হয়েছে৷ এবারের লড়াই শুধু বিজেপি বনাম কংগ্রেস লড়াই নয় বলেও তিনি উল্লেখ করেন৷ কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য বলেন এবারের লড়াই অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির লড়াই৷ জয় সম্পর্কে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে কংগ্রেস প্রার্থী বলেন গণতান্ত্রিক শক্তির জয় হবেই৷ ভোট প্রচারে গিয়ে তিনি জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন, কাতারে কাতারে মানুষ এগিয়ে আসছেন৷ বিজেপির নেতৃত্বাধীন সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো জুমলা প্রতিশ্রুতি বলে তিনি আখ্যায়িত করেছেন৷ ডাবল ইঞ্জিনিয়ার সরকার বিগত পাঁচ বছরে কি করেছে তা জনগণ উপলব্ধি করতে পেরেছেন৷ নিত্য পণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে৷ রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধিতে মা-বোনেরা আরও অসহায় হয়ে পড়েছেন৷ জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে মানুষ বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করে কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন৷

ধর্মনগরে কংগ্রেস ও বিজেপি প্রার্থীর জোরদার প্রচার
Releated Posts
সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি
ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…
সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা
ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…
সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা
সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…
চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…


















