News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যুবরাজনগর কেন্দ্রের নির্দল প্রার্থী আক্রান্ত, গাড়ি ভাঙচুর, আহত দেহরক্ষী
Image

যুবরাজনগর কেন্দ্রের নির্দল প্রার্থী আক্রান্ত, গাড়ি ভাঙচুর, আহত দেহরক্ষী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারী৷৷ মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে প্রচার শেষ করে বাড়িতে ফেরার পথে আক্রান্ত  যুব রাজনগর কেন্দ্রের নির্দল প্রার্থী কান্তি গোপাল নাথ৷ ৫৭ যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অখন্ড বিকাশ পরিষদের কান্তি গোপাল নাথ৷ মঙ্গলবার দলীয় প্রচারে আনন্দবাজার গিয়েছিলেন৷ সেখান থেকে পূর্ব হাফলং হয়ে ফেরার পথে পূর্ব হাফলং বিদ্যালয়ের ৫০০ মিটার আগে তারা দেখতে পায় কাঠের লগ ফেলে তাদের রাস্তা কে বা কারা আটকে রেখেছে৷ গাড়ি থেকে নেমে কাঠের লগ সরাতে গেলে এক ব্যক্তি রড নিয়ে গাড়ির উপর আক্রমণ চালায়৷ গাড়ির সামনের কাচ ভেঙ্গে চুরমার হয়ে যায়৷ পরক্ষণে কান্তি গোপাল নাথকে লক্ষ্য করে পুনরায় রড দিয়ে আক্রমণ চালালে তিনি সরে যান৷ ইতিমধ্যে ৩০ মিটার দূরে তাদের আরেকটি নির্বাচনী গাড়ি থাকায় সে আলোর কারণে তারা পালিয়ে যায়৷ কান্তি গোপাল নাথ এবং তার দেহরক্ষী কনস্টেবল  কাঁচের আঘাতে অল্প বিস্তর আহত হন৷ ধর্মনগর থানায় খবর গেলে পুলিশ বাহিনী ছুটে আসে৷ তবে কোন দুষৃকতিকে গ্রেপ্তার করা এখনো সম্ভব হয়নি৷ পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে৷ নির্দল প্রার্থীর ওপর এ আক্রমণে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top