News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Expresses deep concern over rape of minors : নাবালিকা ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন নিলিমা ঘোষ
Image

Expresses deep concern over rape of minors : নাবালিকা ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন নিলিমা ঘোষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর।। ধলাই জেলার আমবাসায় এক নাবালিকা ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন নিলিমা ঘোষ। চেয়ারপারসনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার জিবি হাসপাতাল এগিয়ে নাবালিকার চিকিৎসা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। গত ২৬ অক্টোবর আমবাসা এলাকায় ১২ বছরের একটি নাবালিকাকে ধর্ষণ করে সত্যম বারাক নামে ৪০ বছরের এক ব্যক্তি ।জানা যায়, বোনের সঙ্গে গরু নিয়ে মাঠে গিয়েছিল ওই নাবালিকা ।

এরই মধ্যে অভিযুক্ত নাবালিকাকে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরে তার পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে কুলাই হাসপাতালে নিয়ে যান ।সেখান থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে। বৃহস্পতিবার জিবি হাসপাতালে ছুটে যান শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান নীলিমা ঘোষের নেতৃত্বে এক প্রতিনিধি দল । নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলে তার চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সহ প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা।অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন। তিনি বলেন এ ধরনের লম্পট দের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top