News Flash

  • Home
  • খেলা
  • প্যান্ডোরা পেপারস : টনি ব্লেয়ারের বিরুদ্ধে ৩ লক্ষ ১২ হাজার পাউন্ড কর ফাঁকির অভিযোগ
Image

প্যান্ডোরা পেপারস : টনি ব্লেয়ারের বিরুদ্ধে ৩ লক্ষ ১২ হাজার পাউন্ড কর ফাঁকির অভিযোগ

লন্ডন, ৪ অক্টোবর (হি. স.) : ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়া্রের বিরুদ্ধে টনি ব্লেয়ারের বিরুদ্ধে ৩ লক্ষ ১২ হাজার পাউন্ড কর ফাঁকির অভিযোগ । টনি ব্লেয়ার এবং তার আইনজীবী স্ত্রী শেরি লন্ডনে অফিস খোলার জন্য ৬৪ লক্ষ ৫০ হাজার পাউন্ডের একটি ভবনের মালিক হয়েছিলেন, কিন্তু এ ক্ষেত্রে তারা ৩ লক্ষ ১২ হাজার পাউন্ড সরকারের রাজস্ব কর ফাঁকি দিয়েছেন। গত চার বছর ধরে গোপন থাকা এই খবর বেরিয়ে এসেছে বিশ্বনেতাদের গোপন সম্পদ ও লেনদেনের তথ্য ফাঁস করে দেওয়া প্যান্ডোরা পেপারসে।

প্যান্ডোরা পেপারসের নথিতে বলা হয়, ব্লেয়ার দম্পতি ২০১৭ সালে লন্ডনের ওই ভবন কিনেছিলেন শেরির ব্যবসার অফিস হিসেবে ব্যবহার করার জন্য। আসলে তারা সরাসরি ওই ভবন কেনেননি। ওই ভবনের মালিকানা ছিল একটি অফশোর কোম্পানির হাতে, আর সেই কোম্পানিকে কিনে নিয়েছিল ব্লেয়ারদের খোলা আরেকটি ব্রিটিশ কোম্পানি। তাতে ওই অফশোর কোম্পানি বিলুপ্ত হয় এবং সেই কোম্পানির সব সম্পত্তি চলে আসে ব্লেয়ারের ব্রিটিশ কোম্পানির হাতে।

ব্রিটেনে জমি কিংবা বাড়ি কিনতে গেলে কর দিতে হয়, কিন্তু কোম্পানি কিনলে স্ট্যাম্প ডিউটির কোনও বালাই নেই। ফলে ওই ভবন কেনার জন্য প্রযোজ্য ৩ লক্ষ ১২ হাজার পাউন্ডের কর তাদের দিতে হয়নি। ব্যারিস্টার শেরি ব্লেয়ার বলেছেন, ওই ভবন যদি তারা বিক্রি করতে চান, কেবল তখনই তাদের লাভের ওপর ওই কর দিতে হবে।

Releated Posts

জুনিয়র বিশ্ব স্কোয়াশ: পরের রাউন্ডে ভারতের সাত খেলোয়াড়, দাপট দেখালেন আনাহত সিং

নায়াগ্রা-অন-দ্য-লেক (কানাডা), ২১ জুলাই (আইএএনএস): বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করল ভারত। নারী বিভাগের শীর্ষ বাছাই আনাহত…

ByByNews Desk Jul 21, 2026

এমএলসি-তে প্রথমবার চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স, উচ্ছ্বসিত শাহরুখ খান

মুম্বই, ১৯ জুলাই (আইএএনএস): মেজর লিগ ক্রিকেট (এমএলসি)-এ প্রথমবারের মতো শিরোপা জেতায় উচ্ছ্বাস প্রকাশ করলেন বলিউড সুপারস্টার শাহরুখ…

ByByNews Desk Jul 19, 2026

‘বিশ্বকাপে খেলা অসম্ভব নয়, এটা রকেট সায়েন্স নয়’: ভারতের ফুটবলের রোডম্যাপ জানালেন শাজি প্রভাকরণ

নয়াদিল্লি, ১৯ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে যখন বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনা তুঙ্গে, তখনই ভারতের ফুটবল ভবিষ্যৎ নিয়ে…

ByByNews Desk Jul 19, 2026

বিশ্বকাপ ফাইনালের উন্মাদনা: মেসি-ভক্তদের ভোর ৪টা পর্যন্ত ক্যাফেতে খেলা দেখার আহ্বান দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীদের উৎসাহ আরও বাড়াতে বিশেষ বার্তা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jul 18, 2026
Scroll to Top