News Flash

  • Home
  • Uncategorized
  • Complaints against the petrol pump : কুমারঘাটে পেট্রোল পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের পাহাড় যান চালকদের
Image

Complaints against the petrol pump : কুমারঘাটে পেট্রোল পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের পাহাড় যান চালকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্ঢেম্বর৷৷ কুমারঘাটের একটি পেট্রোল পাম্পে গ্রাহকদের লাইনে দাড় করিয়ে রেখে ড্রামে করে বিক্রি হচ্ছে পেট্রোল৷কাঠ ফাটানো রোদে পেট্রোল পাম্পে বাইক গাড়ী নিয়ে দীর্ঘ লাইন গ্রাহকদের৷এদিকে পাম্প কতৃপক্ষ ব্যাস্ত ঢালাও হারে ড্রাম ভরে তেল বিক্রিতে৷এ দৃশ্য ধরা পড়লো কুমারঘাটের রামঠাকুর পেট্রোল পাম্পে৷লাইনে দাড়িয়েই কতৃপক্ষের ভূমিকায় ক্ষোব জানালেন গ্রাহকরা৷কুমারঘাট থানা সংলগ্ণ রামঠাকুর পেট্রোলিয়াম নামে এই পেট্রোল পাম্পটি মাত্র কিছুদিন হলো চালু হয়েছে৷

এরমধ্যেই অভিযোগে নিমজ্জিত এই ওয়েল স্টেশনটি৷শুরু থেকেই পরিমাপে কারচুপি,গ্রাহকদের সাথে একাংশ ওয়েলমেনদের অভব্য আচরন,পেট্রোলের গুনগত মান সহ নানান অভাব অভিযোগ ছিলো অধিকাংশ গ্রাহকদের৷অবশেষে সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়লো পাম্পে গ্রাহকদের তীব্র রোদের মধ্যেই লাইনে দাঁড় করিয়ে রেখে একাধিক ড্রামে করে তেল বিক্রির হিরিকের দৃশ্য পাম্পের অভ্যন্তরে৷গ্রাহকদের লাইনে দাড় করিয়ে রেখে এভাবে তেল বিক্রি যেটা সম্পূর্ন অবৈধ৷আর তাইতো তেল কোথায় যাচ্ছে? এ প্রশ্ণের কোনো উত্তর ছিলোনা পাম্প কর্মীদের কাছে৷এদিকে লাইনে দাড়িয়ে থেকে কতৃপক্ষের এহেন ভূমিকায় ক্ষোভ উগড়ে দিলেন গ্রাহকরা৷

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top