News Flash

  • Home
  • Uncategorized
  • Cannabis recovered : চাকমাঘাটে রাস্তার পাশে গাঁজা উদ্ধার
Image

Cannabis recovered : চাকমাঘাটে রাস্তার পাশে গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৬ সেপ্ঢেম্বর৷৷ সাতসকালে রাস্তার পাশে গাঁজা উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য৷ ঘটনা রবিবার সাত-সকালে৷ খবরে প্রকাশ, রবিবার সাত-সকালে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট মেথারাইবাড়ি সুকল সংলগ্ণ এলাকায় প্রাতঃভ্রমণে বেরোনো লোকজন প্রত্যক্ষ করে আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে ধানের জমির মধ্যে প্যাকেট ভর্তি শুকনো গাঁজা পরে আছে৷ সেগুলো প্রত্যক্ষ করে পথ চলতি সাধারণ মানুষ-জন খবর পাঠায় তেলিয়ামুড়া থানায়৷


তবে এলাকার একটি নির্ভরযোগ্য সূত্রের খবর, এলাকার একাংশ মানুষজন পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই যে যার মতো করে গাঁজা নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচটি গাঁজা ভর্তি প্যাকেট উদ্ধার করে৷ পুলিশ পাঁচটি প্যাকেটে মোট ৭০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে থানা নিয়ে যায়৷তবে সাত সকালে কোথা থেকে এই গাঁজার প্যাকেট গুলো এখানে এলো তা নিয়ে কিন্তু হাজারো কৌতূহলের সৃষ্টি হয়েছে৷


তবে জনমনে প্রশ্ণ, ৭০ কেজি গাঁজা পুলিশের হাতে ধরিয়ে দিয়ে কয়েক কোটি টাকার গাঁজা পাচার করা হলো না তো? তবে এই গাঁজা পাচার বাণিজ্যের সঙ্গে কারা জড়িত এবং এই গাঁজা পাচার চক্রের মূল মাস্টারমাইন্ড কে, তাদের কি তেলিয়ামুড়া থানার পুলিশ গ্রেফতার করতে আদৌ কবে নাগাদ সক্ষম হবে, তা নিয়ে কিন্তু হাজারো প্রশ্ণ উকি মারছে জনমনে৷ এখন দেখার বিষয় পুলিশ প্রশাসন গাঁজা পাচারকারীদের বিরুদ্ধে কী ধরনের ব্যাবস্থা গ্রহণ করে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top