News Flash

  • Home
  • Uncategorized
  • Teacher dies in auto accident : অটোর ধাক্কায় শিক্ষিকার মৃত্যু উদয়পুরে
Image

Teacher dies in auto accident : অটোর ধাক্কায় শিক্ষিকার মৃত্যু উদয়পুরে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২২ সেপ্ঢেম্বর৷৷ মাত্র ছয় দিনের ব্যবধানে একই থানার অন্তর্গত একই এলাকায় পথ দুর্ঘটনায় তিন তিনটি তাজা প্রাণ কেড়ে নিলো৷ পথ দুর্ঘটনা দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ণ সাধারন মানুষ ও পথ চলতি মানুষ৷ আতঙ্ক ও উৎকন্ঠা নিয়ে মানুষ হাটে -বাজারে, সুকল-কলেজ, অফিস-আদালতে হাজির হচ্ছেন৷
গত বৃহস্পতিবার রাত থেকে আজ সকাল অব্দি তিন তিনটি তাজা প্রাণ কেড়ে নিলো উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত ফুলকুমারী ম্যাচ ফেক্টরি থেকে পেরাতিয়া ফরেস্ট অফিস সংলগ্ণ এলাকায়৷ বৃহস্পতিবার রাতে এবং শনিবার দুপুর সাড়ে বারোটায় পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন যথাক্রমে ১০৩২৩ শিক্ষক চন্দন ভৌমিক ও সাব্রুমের আরোহী নামক বেসরকারি লগ্ণি প্রতিষ্ঠাপেল কর্মী প্রসেনজিৎ বিস্বাস৷ আজ সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে নিজের বাড়ির পঞ্চাশ ফুট দুরে জাতীয় সড়কের উপর পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন শিক্ষিকা মঞ্জু দাস মজুমদার৷ প্রতিদিনের মতো আজ সকালে জাতীয় সড়কের পাশ দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন শিক্ষিকা মঞ্জু দাস মজুমদার৷

উনি জাতীয় সড়কের পথচারীদের হাঁটার পথ ধরে মাতাবাড়ির দিকে যাওয়ার সময় টি আর -০৩-জি-১৮২৫ নাম্বারের একটি মালবাহী অটো সব্জি বোঝাই করে উদয়পুর গকুলপুর দিক থেকে এসে সজোরে মঞ্জু দাস মজুমদারকে পেছন দিক থেকে ধাক্কা দেয়৷ সাথে সাথে মঞ্জু দাস মজুমদারের সমস্ত শরীরে আঘাত লাগে এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন৷ স্থানীয় জনগণ প্রথমে একটি অটো দিয়ে গোমতি জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে উদয়পুর অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা মঞ্জু দাস মজুমদারকে হাসপাতালে নিয়ে যান৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা বেগতিক দেখে উনাকে আগরতলা জি বি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ দুপুরে ময়নাতদন্তের পর মৃত দেহ নিকট আত্মীয়ের হাতে তুলে দেওয়া হয় এবং উদয়পুর ফুলকুমারী স্থিত নিজ বাড়িতে নিয়ে আসেন৷ মৃত মঞ্জু দেবীর স্বামী তুষার মজুমদার উদয়পুর মহারানি গামারিয়া সুকলের শিক্ষক৷ দুই মেয়ের মধ্যে বড় মেয়ে ইঞ্জিনিয়ারিং পাশ, ছোট মেয়ে কোলকাতায় আয়ুর্বেদিক নিয়ে দ্বিতীয় বর্ষে পড়ছে৷আগামী বছর উদয়পুর মুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে অবসরে যাওয়ার কথা মঞ্জু দেবী৷ ওনার মৃত্যুতে শিক্ষক -শিক্ষিকা মহলে ও ফুলকুমারী এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশ সুমন দেবনাথ নামে মাল গাড়ির চালককে গ্রেফতার করেছে৷ ঘাতক অটোটিকেও রাধাকিশোরপুর থানায় আটক করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top