News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Attack on Nursing Home : ধর্মনগরের তক্ষশিলা নার্সিংহোমে চিকিৎসার গাফিলতির অজুহাত দেখিয়ে হামলা
Image

Attack on Nursing Home : ধর্মনগরের তক্ষশিলা নার্সিংহোমে চিকিৎসার গাফিলতির অজুহাত দেখিয়ে হামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর।। ধর্মনগরের তক্ষশিলা নার্সিংহোমে চিকিৎসার গাফিলতির অজুহাত দেখিয়ে হামলা চালানো হয়েছে। চিকিৎসার গাফিলতির অজুহাত দেখিয়ে বেসরকারী নার্সিং হোমে হামলা চালায় রোগির আত্মীয় পরিজনরা।ঘটনা মঙ্গলবার ধর্মনগর তক্ষশিলা নার্সিং হোমে। হামলার খবর পেয়ে ঘটনাস্থল‍ে ছুটে আসে ধর্মনগর থানার পুলিশ। ঘটনার বিবরনে জানা যায়, উত্তর জেলার দিগলবাকস্থিত ধর্মনগর বেসরকারী নার্সিং হোম তক্ষশিলাতে শারীরিক সমস‍্যা নিয়ে ভর্তী হন কদমতলা থানা এলাকার জনৈক রাজ কুমার শর্মা নামের এক রোগী।রোগীর স্ত্রী যোগমায়া শর্মা অভিযোগ করে বলেন,গত আট সেপ্টেম্বর এই নার্সিং হোমে তার স্বামীর একটি আপারেশন হয়।

আপারেশন করার পর রোগী সামান‍্য সুস্থ‍্ হলে চৌদ্দ সেপ্টেম্বর তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু রোগী বাড়ি যাবার পর তার শারীরিক সমস‍্যা বেড়ে যায়। শাররিক সমস‍্যা বেড়ে যাবার পর রোগীর আত্মীয় পরিজনরা তাকে পুনরায় সতেরো সেপ্টেম্বর এই নাসিং হোমে নিয়ে এলে তাকে আই সি ইউ তে রাখা হয়। রোগীর স্ত্রী অভিযোগ করে বলেন, এরপর নার্সিংহোমের চিকিৎসক ও কর্মীরা রোগীকে দেখতে দিচ্ছে না। পাশাপাশি কেন রোগীর এই অবস্তা হল তারও কোন উওর দিচ্ছে না চিকিৎসক সহ অন‍্যান স্বাস্থ‍্য কর্মীরা।তারই সূত্র ধরে নার্সিংংহোমর কর্মীদের সাথে রোগীর আত্মীয় পরিজনদের মধ‍্যে বাকবিতন্ডা শুরু হয়।

এক সময় রোগির পরিজনরা নার্সিংহোম চত্ত্বর ঘেরাও করে হই হুল্লোড় ও হামলা শুরু করে। নার্সিং হোমের সামনে চিকিৎসকের গাড়িতে হামলা চালানো হয় বলে নার্সিং হোম কতৃপক্ষের অভিযোগ।এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ধর্মনগর থানা থেকে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনি। পুলিশ ঘটনা স্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এদিকে হাসপাতালের চিকিৎসক তপন শর্মা জানান,তিনি রোগীর আপারেশন করে অনেকটা সুস্ত করে রোগীকে ছুটি দেন।তারপর রোগী বাড়িতে গিয়ে কি করেছে তা তিনি বলতে পারবেন না। এই ঘটনার পর রোগীর আত্মীয় পরিজনরা গতকাল রাত্রিবেলা রোগীকে এক প্রকার জোর করে হাসপাতাল থেকে নিয়ে চলে যায়। নার্সিংহোম এর তরফে এই ঘটনায় একটি লিখিত অভিযোগ জানানো হয়েছে ধর্মনগর থানায়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

Releated Posts

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

চুরি যাওয়া স্বর্ণের চেইন দিয়ে এক লক্ষাধিক টাকার গোল্ড লোন, নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: যোগেন্দ্রনগর এলাকায় চেইন ছিনতাইকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। তদন্তে চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top