News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চার্জশিটে স্পিকারের অনুমোদনের প্রয়োজন নেই, বিধানসভার অধ্যক্ষকে ফের চিঠি ইডি-র
Image

চার্জশিটে স্পিকারের অনুমোদনের প্রয়োজন নেই, বিধানসভার অধ্যক্ষকে ফের চিঠি ইডি-র

কলকাতা, ২২ সেপ্টেম্বর (হি.স) : চার্জশিট বিতর্কে ফের বিধানসভার স্পিকারকে চিঠি দিল ইডি। নারদকাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী সহ তিন বিধায়ককে আইন মেনেই চার্জশিট দেওয়া হয়েছে বলে ওই চিঠিতে ফের একবার স্পষ্ট করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এছাড়াও সেখানে উল্লেখ রয়েছে যে, আর্থিক তছরুপ মামলায় মন্ত্রী, বিধায়কদের চার্জশিট দেওয়ার ক্ষেত্রে স্পিকারের অনুমোদনের প্রয়োজন নেই।

চার্জশিট বিতর্কে বুধবার কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই আধিকারিকদের তলব করেছিলেন বিধানসভার স্পিকার। ইডি-র তরফে চিঠি দিয়ে স্পিকারকে জানোন হয়েছে যে, তাদের কোনও প্রতিনিধি এদিন বিধানসভায় হাজির হবেন না। তবে সিবিআইয়ের কোনও আধিকারিক আজ বিধায়নসভায় যাচ্ছেন কিনা তা জানা যায়নি।
নারদকাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী ও এক বিধায়কের নামে চার্জশিট দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কেন তাঁকে অন্ধকারে রেখে এই চার্জশিট দেওয়া হল তা নিয়ে প্রশ্ন তোলেন বিধানসভার স্পিকার। বিমান বন্দ্যোপাধ্যের যুক্তি, প্রিভেনশন অফ কোরাপশন অ্যাক্ট ধারায় চার্জশিট দেওয়ার আগে অধ্যক্ষের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। আইন লঙ্ঘনের জন্য তিনি তলব করেন সিবিআইয়ের ডিএসপি সত্যেন্দ্র সিং ও ইডির আধিকারিক রথীন বিশ্বাসকে।

এরপরই ইডি-র তরফে মঙ্গলবার স্পিকারকে চিঠি দেওয়া হয়। বলা হয় আইন মেনেই অভিযুক্ত মন্ত্রী, বিধায়কদের চার্জশিট দেওয়া হয়েছে। কিন্তু এই যুক্তিতে সন্তুষ্ট হননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাই ওই দিনই তিনি পাল্টা চিঠি দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের আজ বুধবার তলব করেন।
এই তলবের প্রেক্ষিতে ইডি স্পিকারকে দ্বিতীয়বার চিঠি দেয়। বলা হয়েছে, নারদকাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী সহ তিন বিধায়ককে আইন মেনেই চার্জশিট দেওয়া হয়েছে। ইডির তরফে যুক্তি, আর্থিক তছরুপ মামলায় মন্ত্রী, বিধায়কদের চার্জশিট দেওয়ার ক্ষেত্রে স্পিকারের অনুমোদনের প্রয়োজন নেই, রাজ্যপালের অনুমোদনই যথেষ্ট।

Releated Posts

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top