News Flash

  • Home
  • Uncategorized
  • অবিশ্রান্ত বৃষ্টি হয়েই চলেছে, জমা জলে কলকাতায় বাড়ছে ভোগান্তিও
Image

অবিশ্রান্ত বৃষ্টি হয়েই চলেছে, জমা জলে কলকাতায় বাড়ছে ভোগান্তিও

কলকাতা, ২২ সেপ্টেম্বর (হি.স.): অবিশ্রান্ত বৃষ্টি হয়েই চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। দফায় দফায় বৃষ্টিতে ক্লান্ত বঙ্গবাসী, তার উপর আবার বৃষ্টিতে জমে থাকা জলে ভোগান্তি আরও বেড়েছে। গত দু’দিনের মতো বুধবারও সকাল থেকেই মেঘে ঢাকা ছিল কলকাতা ও সংলগ্ন জেলার আকাশ। ভোর থেকেই বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টি হয়েছে শহরের বিভিন্ন প্রান্তে।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘুর্ণাবর্ত এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মৌসুমী অক্ষরেখার জেরে গত ক’দিন ধরেই বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতার পাশাপাশি বুধবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। দুই পরগনা, হাওড়াতেও হতে পারে বৃষ্টি। রবিবার থেকে টানা বৃষ্টিতে জল জমায় বিপর্যস্ত হয়েছে কলকাতার বিভিন্ন প্রান্তের জনজীবন। কারও বাড়িতে জল ঢুকেছে, কোথাও আবার রাস্তায় হাঁটু পর্যন্ত জল। সবমিলিয়ে ভোগান্তি চরমে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.২ ডিগ্রি সেলসিয়ায় এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top