News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা হাইকোর্টের নতুন বিচারপতি টি. অমরনাথ গৌর
Image

ত্রিপুরা হাইকোর্টের নতুন বিচারপতি টি. অমরনাথ গৌর

আগরতলা, ২১ সেপ্টেম্বর ।। ত্রিপুরা হাই কোর্টে বিচারপতি পদে আসছেন টি. অমরনাথ গৌর। সুপ্রিম কোর্টের কলেজিয়াম অনুমোদন দিয়েছে। তিনি বর্তমানে তেলেঙ্গানা হাইকোর্টে বিচারপতি পদে রয়েছেন। তাতে, ত্রিপুরা হাইকোর্টে বিচারপতির মোট সংখ্যা দাঁড়াবে পাঁচ।


প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের কলেজিয়াম হাইকোর্টের প্রধান বিচারপতির বদলির তালিকায় অনুমোদন দিয়েছে। কলেজিয়ামের ওই সিদ্ধান্তে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এ এ কুরেশী রাজস্থান হাইকোর্টে বদলি হয়েছেন। তেমনি, রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দ্রজিত মহান্তি ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে বদলি হয়েছেন।


এদিকে, সুপ্রিম কোর্টের কলেজিয়াম গত ১৬ সেপ্টেম্বর বিচারপতিদের বদলির সিদ্ধান্তে কিছু পরিবর্তন করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তেলেঙ্গানা হাইকোর্টের বিচারপতি টি. অমরনাথ গৌর ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি হিসেবে বদলি হয়েছেন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top