News Flash

  • Home
  • প্রধান খবর
  • Rajasthan High Court : রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন এ এ কুরেশি
Image

Rajasthan High Court : রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন এ এ কুরেশি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর৷৷ ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এএ কুরেশি রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন৷ এমনটাই সম্ভাবনা তৈরি হয়েছে৷ কারণ, সুপ্রিম কোর্টের কলেজিয়াম এমনটাই সুপারিশ করেছে৷ অন্যদিকে, রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দরজিৎ মোহান্তি ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেবেন৷


সূত্রের খবর, সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি এনভি রামান্না সহ বিচারপতি ইউইউ ললিত এবং বিচারপতি এএম খানবিলকরের নেতৃত্বে গঠিত কলেজিয়াম সারা দেশে আটটি হাইকোর্টে নতুন প্রধান বিচারপতি, চারজন প্রধান বিচারপতির বদলি এবং ২৭ জন বিচারপতি হাইকোর্টগুলিতে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে৷ মূলত, ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এএ কুরেশিকে এখন বড় হাইকোর্টে বদলি করা হচ্ছে৷ ইতিপূর্বে তাঁকে মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বদলির প্রস্তাব করেছিল কলেজিয়াম৷ কিন্তু কেন্দ্রীয় সরকার তাতে সম্মতি দেয়নি৷ ফলে তাঁকে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্তি দেয় কলেজিয়াম৷


প্রসঙ্গত, ২০১৯ সালের ১৬ নভেম্বর ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন এএ কুরেশি৷ সুপ্রিমকোর্টে বিচারপতি হওয়ার সুযোগ না পাওয়া গেলে তিনি অবসরে যাবেন ২০২২ সালের ৬ মার্চ৷

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top