News Flash

  • Home
  • বিদেশ
  • কৃষি আইনের বর্ষপূর্তিতে ‘ব্ল্যাক ফ্রাইডে’ পালন, দিল্লির সীমানা বন্ধ করল প্রশাসন
Image

কৃষি আইনের বর্ষপূর্তিতে ‘ব্ল্যাক ফ্রাইডে’ পালন, দিল্লির সীমানা বন্ধ করল প্রশাসন

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স) : বিতর্কিত কৃষি আইনের বর্ষপূর্তি উপলক্ষে আজ শুক্রবার ‘ব্ল্যাক ফ্রাইডে’ পালনের পরিকল্পনা নিল শিরোমণি অকালি দল। যার জেরে রাজধানী দিল্লির সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন। এদিন দিল্লির ট্র্যাফিক পুলিশের তরফে সতর্কতা জারি করে বলা হয়েছে, কৃষক বিক্ষোভ রুখতে দিল্লি সীমান্তের দুই প্রান্তের রাস্তায় ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের বিরোধিতা করে অকালি দলের তরফে টুইট করে লেখা হয়েছে, ”কৃষক ও অকালি দলের কর্মীদের সংখ্যা দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা দেখে অন্ধকার স্বৈরাচারী সময়ের কথা মনে পড়ে যায়।” আন্দোলনকারীদের আরও দাবি, সীমান্ত বন্ধ করে রাখার পাশাপাশি পঞ্জাব থেকে আসা কোনও গাড়িকেই দিল্লিতে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেই সঙ্গে পঞ্জাবিদেরও জানিয়ে দেওয়া হয়েছে, তাদের ঢুকতে দেওয়া হবে না। তাদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলনকে এভাবে দমিয়ে রাখার চেষ্টার বিরোধিতা করে ক্ষোভ উগরে দিতে দেখা যাচ্ছে অকালি দলের কর্মীদের।

উল্লেখ্য, ঠিক এক বছর আগে, ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর কৃষি বিল, ২০২০ পাশ হয়। তিনদিন পরে ২০ সেপ্টেম্বর সেটি রাজ্যসভাতেও পাশ হয়ে যায়। এরপরই শুরু হয় প্রতিবাদ। সেই উপলক্ষে শুক্রবার সকালে গুরুদ্বার রাকিবগঞ্জ সাহিব থেকে সংসদ পর্যন্ত বিরোধী মিছিল বের করার পরিকল্পনা নিয়েছেন আন্দোলনকারীরা। তবে সেই মিছিলে যে শান্তিপূর্ণ ভাবে কৃষি আইনের প্রতিবাদ করা হবে, তা জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা।

Releated Posts

ভারতের আর্থিক সহায়তায় নেপালে আরও একটি স্কুল ভবন নির্মাণ শুরু

কাঠমান্ডু, ১ অগস্ট (আইএএনএস): ভারতের আর্থিক সহায়তায় নেপালের লুম্বিনী প্রদেশের বাঁকে জেলার খাজুরা গ্রামীণ পৌরসভায় একটি নতুন স্কুল…

ByByNews Desk Aug 1, 2026

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তানজানিয়াকে ৮.৪ লক্ষ ডলারের অনুদান দিচ্ছে ভারত

রাষ্ট্রপুঞ্জ, ১ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিরুদ্ধে আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তানজানিয়াকে ৮ লক্ষ ৪০ হাজার…

ByByNews Desk Aug 1, 2026

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026

পিওজেকেতে সাধারণ মানুষের উপর দমন-পীড়নের তীব্র নিন্দা ভারতের, পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান আন্তর্জাতিক মহলের প্রতি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (পিওজেকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানের দমন-পীড়নের তীব্র নিন্দা জানাল…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top