News Flash

  • Home
  • Uncategorized
  • Attacked by drug addicts : হাতিপাড়ায় নেশাকারবারীদের হাতে আক্রান্ত সত্যভাষণের সংবাদকর্মী
Image

Attacked by drug addicts : হাতিপাড়ায় নেশাকারবারীদের হাতে আক্রান্ত সত্যভাষণের সংবাদকর্মী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্ঢেম্বর৷৷ এবার নেশা সামগ্রী পাচারকারী এবং মাদক মাফিয়াদের হাতে আক্রান্ত সত্যভাষণ পত্রিকার সংবাদকর্মী তথা ডিটিপি অপারেটর প্রসেনজিৎ পাল৷ গতকাল গভীর রাতে গান্ধীগ্রাম হাতিপাড়া এলাকায় এক সহকর্মীকে বাড়ি পৌঁছে দিয়ে নিজ বাড়ী অরুন্ধুতিনগরে ফিরে আসার সময় দুষৃকতীদের হাতে আক্রান্ত হন প্রসেনজিৎ৷ জানা গেছে এই এলাকাটি নেশা কারবারিদের রমরমা এবং মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়েছিল৷ তাদের রোষানলে এবার পড়তে হলো সত্যভাষণ পত্রিকার সংবাদকর্মী প্রসেনজিৎকে৷ গভীর রাতে সহকর্মীকে বাড়ি পৌঁছে দিয়ে নিজ বাড়ি ফেরার সময় দুষৃকতীদের হাতে আক্রান্ত হলেন তিনি৷ তাদের আক্রমণে রাস্তায় ছিটকে পড়েন প্রসেনজিৎ৷


তার মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে টানা কয়েক ঘণ্টা রাস্তার মধ্যে অচেতন অবস্থায় পরে থাকার পর বেশী রাত হয়ে যাবার পর যখন প্রসেনজিতের মা তার মোবাইলে ফোন করে তখনই এক পথচারী জানায় দুর্ঘটনাগ্রস্ত হয়ে মাটিতে পড়ে রয়েছেন প্রসেনজিৎ৷ সাথে সাথেই প্রসেনজিৎ এর বাবা ও এক ভাই সহ অন্যান্য সহকর্মীরা ছুটে গিয়ে তাকে দমকল বাহিনীর লোকজনদের সাহায্যে সংকটাপন্ন অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে যান৷ প্রসেনজিৎ এর মাথায় আঘাত লাগায় বর্তমানে সে কোমায় রয়েছে৷ এদিন জিবি হাসপাতাল থেকে রেফার করা হয়েছে আইএলএস হাসপাতালে৷ এ নিয়ে এয়ারপোর্ট থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে৷ দুষৃকতকারীরা প্রসেনজিৎ এর মোবাইল ও মানি পার্টস থেকে টাকা নিয়ে পালিয়ে গেছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top