News Flash

  • Home
  • প্রধান খবর
  • BSF detains 47 Rohingya : রোহিঙ্গা সন্দেহে ৪৬ জন বেদে আটক করল বিএসএফ
Image

BSF detains 47 Rohingya : রোহিঙ্গা সন্দেহে ৪৬ জন বেদে আটক করল বিএসএফ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৬ সেপ্ঢেম্বর৷৷ রোহিঙ্গা সন্দেহে আটক ৪৬ জন কলকাতা উত্তর ২৪ পরগনা জেলার বাইদ্যা গোষ্ঠী৷ঘটনার বিবরণে জানা যায় বুধবার দুপুর বেলা কলকাতা থেকে একদল বাইদ্যা ত্রিপুরার সোনামুড়া মহাকুমা বক্সনগর পুটিয়া বাইদ্যা বস্তিতে আনোয়ার হোসেন নামে এক দালালের হাত ধরে আসে৷ একসাথে এতগুলো বাইদ্যা বস্তিতে আশায় এলাকার কোন সোর্সঃ বিএসএফের কাছে খবর দেয়৷ ও দিন রাতে আনুমানিক ৩ ঘটিকার সময় পুটিয়া বিওপির জওয়ানরাগিয়ে ৪৬ জন ভারতীয় নাগরিককে রোহিঙ্গা সন্দেহে বি ও পি তে আটক করে নিয়ে যান৷ ৪৬ জন বাইদ্যার মধ্যে ৩০ জন ছিলেন পুরুষ লোক, ১০ জন মহিলা সহ ছয়জন শিশু ছিল৷

রাতভর বিএসএফের উর্দতন কর্তৃপক্ষ সহ জওয়ানরা তাদের জিজ্ঞাসাবাদ করে, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিএসএফের কর্তৃপক্ষ রা সন্দেহভাজন ৪৬ জন বাইদ্যা নাগরিকদের বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখেন৷ পরবর্তী সময়ে তাদের কাছে অবৈধ কোন নথিপত্র মেলেনি, মেলেনি বহিঃ দেশের কোন নথিপত্র৷ তাদের কাছে ভারতীয় আইডেন্টি কার্ড সহ আধার কার্ড, ভারতীয় মুদ্রা পাওয়া যায়৷ এইসব প্রমাণ তথ্য পেয়ে বিএসএফের কর্তৃপক্ষ তাদের সসম্মানে বস্তিতে ছেড়ে দেন৷তারা বর্তমানে পুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের বাইদ্যা বস্তিতে অবস্থান করছেন৷ তাদের সরদার অর্থাৎ দালাল হিসেবে পরিচিত আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি৷ তার পরিচালনায় এই বস্তি চলে৷

জানা গেছে তিনি বাংলাদেশ কিংবা বহি রাজ্য থেকে কমিশনের বিনিময়ে বাইদ্যাদের তুলে নিয়ে আসেন৷ পুটিয়া বাইদ্যা বস্তিতে ৫ থেকে ৬ টি পরিবার সরকারি সহযোগিতা পান৷ কারণ তাদের কাছে অরজিনাল কাগজপত্র রয়েছে৷ তাই তাদের সরকার রেশন কার্ড থেকে শুরু করে সরকারি ঘর বিভিন্ন সহযোগিতা করছেন৷ তবে তাদের সাথে কথা বলে জানতে পারা যায় তারা যেখানে স্থান পায় ওইখানেই রাত কাটায়৷ উত্তর ২৪ পরগনা থেকে আগত বাইদ্যাদের মূল ব্যবসা হল হল ম্যাজিক দেখিয়ে কিংবা তাবিজ বিক্রি করে পয়সা রোজগার করা৷ তারা দেশের বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে এই ব্যবসা চালান৷ তারা এক প্রকার কচুরিপানার মত৷ তবে বিএসএফে তাদের দু দিনের সময় দিয়েছে এখানে থাকার জন্য৷ করুণা প্রাক্কালে তাদের নিজের স্থানে ফিরে যাওয়ার জন্য আদেশ দেন৷

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top