News Flash

  • Home
  • Uncategorized
  • 521 voters leave Congress and CPM : কংগ্রেস ও সিপিএম দল ত্যাগ করে ধর্মনগরে পদ্ম শিবিরে সামিল ৫২১ জন ভোটার
Image

521 voters leave Congress and CPM : কংগ্রেস ও সিপিএম দল ত্যাগ করে ধর্মনগরে পদ্ম শিবিরে সামিল ৫২১ জন ভোটার

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৩ সেপ্ঢেম্বর৷৷ গোটা রাজ্য জুড়ে গেরুয়া ঝড় অব্যাহত৷ প্রতিদিন রাজ্যের নানা প্রান্ত থেকে বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে পদ্ম শিবিরে যোগদান করছেন৷ সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে বড় অংশের ভোটারা বিজেপি দলে সামিল হচ্ছেন৷ ঊনকোটি জেলার কৈলাশহরে বিপুল সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা মুখ্যমন্ত্রীর হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে সামিল হন৷ এদিকে সোমবার বিকেল বেলা উত্তর জেলার ৫৬ নং ধর্মনগর বিধানসভা কেন্দ্রে ৫২১ জন ভোটার কংগ্রেস ও সিপিএম দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দান করেন৷

ধর্মনগর শহরের প্রাণকেন্দ্র তথা বড় দিঘীর পাশে নেতাজি মূর্তির পদদেশে আজকের যোগদান সভা অনুষ্ঠিত হয়৷ নব্য বিজেপি দলে শামিল হওয়া ভোটারদের দলীয় পতাকা হাতে দিয়ে দলে বরণ করে নেন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা উপাধ্যক্ষ বিশ্বাবন্দু সেন৷ তাছাড়া আজকের যোগদান সভায় উপস্থিত ছিলেন ধর্মনগর মন্ডলের মন্ডল সভাপতি শ্যামল নাথ সহ দলীয় কার্যকর্তা গন৷ উক্ত যোগদান সভা শেষে বিধায়ক তথা উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এক সাক্ষাৎকারে বলেন,রাজ্যে উন্নয়নমুখী সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে মানুষ অনুপ্রাণিত হয়ে প্রতিদিন বিজেপি দলে সামিল হচ্ছেন৷ রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গোটা রাজ্যের সাথে ধর্মনগর শহরেও নানা উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন হয়েছে৷ বক্তব্য রাখতে গিয়ে তীব্র ভাষায় কটাক্ষ করেন সিপিএম দলকে৷ পাশাপাশি তিনি আরো বলেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে৷ সুতরাং আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি দলের জয়যাত্রা যে সুনিশ্চিত তা রাজ্যের বিভিন্ন প্রান্তের যোগদান সভা থেকেই ইঙ্গিত দিচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top