News Flash

  • Home
  • Uncategorized
  • Jailed for inciting suicide : আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অপরাধে ধৃত তৃণমূল নেত্রী পান্না দেবের জেল হেফাজত
Image

Jailed for inciting suicide : আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অপরাধে ধৃত তৃণমূল নেত্রী পান্না দেবের জেল হেফাজত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্ঢেম্বর৷৷ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অপরাধে ধৃত তৃণমূল নেত্রী পান্না দেবকে আদালত ২০ সেপ্ঢেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে৷ আজ মঙ্গলবার তাঁকে তিনদিনের রিমান্ড শেষে আদালতে সোপর্দ করেছিল পুলিশ৷


এ-বিষয়ে এপিপি বিদ্যুৎ সূত্রধর বলেন, ইন্দ্রনগরের বাসিন্দা রাজশ্রী দেব গত ২ সেপ্ঢেম্বর আত্মহত্যা করেছিলেন৷ পুলিশ মৃতার কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে৷ তাতে আত্মহত্যার জন্য ওই যুবতী তৃণমূল কংগ্রেস নেত্রী পান্না দেবকে দায়ী করেছেন রাজশ্রী৷ অভিযুক্ত পান্না দেব সম্পর্কে মৃতার পিসি৷


বিদ্যুৎ সূত্রধর বলেন, পুলিশ ওই আত্মহত্যার ঘটনায় চার সেপ্ঢেম্বর ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩০৬ ও ৩৪ ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছিল৷ প্রাপ্ত সুইসাইড নোটের ভিত্তিতে অভিযুক্ত পান্না দেবকে পুলিশ গত ৫ সেপ্ঢেম্বর গ্রেফতার করেছিল৷ তাঁকে আদালতে সোপর্দ করে রিমান্ড চেয়েছিল পুলিশ৷ আজ তাঁর তিনদিনের রিমান্ড শেষে পুনরায় আদালতে সোপর্দ করেছে পুলিশ৷


তিনি বলেন, পুলিশ আজ আদালতে পান্না দেবের জেল হেফাজতের আবেদন জানিয়েছিল৷ আদালত তাঁকে ২০ সেপ্ঢেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে৷ প্রসঙ্গত, পান্না দেব ইতিপূর্বে কংগ্রেসের কাউন্সিলর ছিলেন৷ তার পর তিনি গত কয়েকবছরে একাধিকবার দলবদল করেছেন৷ সম্প্রতি তিনি তৃণমূলে যোগ দিয়েছেন৷ ইন্দ্রনগর এলাকায় দাপুটে নেত্রী হিসেবেই তাঁর পরিচিতি৷ তাঁর গ্রেফতারিতে ত্রিপুরায় তৃণমূল কিছুটা বেকায়দায় পড়েছে বলে মনে করা হচ্ছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top