News Flash

  • Home
  • Uncategorized
  • Information Minister assures action against distribution : বিজ্ঞাপন বন্টন ও বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের অভিযোগে উত্তাল সভা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস তথ্য মন্ত্রীর
Image

Information Minister assures action against distribution : বিজ্ঞাপন বন্টন ও বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের অভিযোগে উত্তাল সভা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস তথ্য মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্ঢেম্বর৷৷ দায়িত্ব পেয়েই তথ্য ও সংসৃকতি মন্ত্রী সুশান্ত চৌধুরী সংবাদ মাধ্যমের অভাব-অভিযোগ নিয়ে মত বিনিময় সভা করেন৷ এত ক্ষোভ, যন্ত্রণার প্রকাশ দেখে তথ্য মন্ত্রী কতখানি অভিজ্ঞতা লব্ধ হতে পেরেছেন, তা নিয়ে বিতর্ক থাকতে পারে৷ তবে, ক্ষোভের আগুন এরকমভাবে ইতিপূর্বে কোন মত বিনিময় সভায় দেখা যায়নি৷ উপস্থিত সাংবাদিকরা তাঁদের তথ্যভিত্তিক বক্তব্য রেখেছেন৷ মন্ত্রী কথা দিয়েছেন, এ-সম্পর্কে পর্যালোচনা করে ব্যবস্থা নেবেন এবং তিনমাসে অন্তত এমনই মত বিনিময় সভার আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন৷ এই সভা থেকে যে নির্যাস বেরিয়ে এসেছে, তাতে মনে হচ্ছে, সরকার ও সংবাদ মাধ্যমের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে সহায়ক হতে পারে৷
একথা স্বীকার্য যে, এরাজ্যের সংবাদ মাধ্যম বিভিন্ন প্রতিকুলতার মধ্য দিয়ে চলছে৷ সুষ্ঠ বিজ্ঞাপন নীতির দাবিও উঠেছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব চরম ব্যস্ততার কারণে তথ্য দফতর তরুণ তুর্কি মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাতে তুলে দিয়েছেন৷


সভায় আলোচনা করতে গিয়ে ভূপেন চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল কর্মরত সাংবাদিকদের এক্রিডিটেশন কার্ড প্রদানের সংখ্যা আরও বৃদ্ধি করা সম্পর্কে দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন৷ আলোচনায় অংশ নিয়ে প্রেস ট্রাস্ট অফ ইণ্ডিয়ার রাজ্য প্রতিনিধি জয়ন্ত ভট্টাচার্য তথ্য ও সংসৃকতি দপ্তর থেকে প্রকাশিত প্রেস রিলিজের গুণমান বৃদ্ধি এবং ইংরেজি প্রেস রিলিজ প্রকাশ করা সম্পর্কে মতামত ব্যক্ত করেন৷ সেই সাথে প্রেস রিলিজগুলি দ্রুত আপলোড করার জন্য প্রস্তাব রাখেন৷ যানবাহনে প্রেস স্টিকারের অপব্যবহার বন্ধ করা নিয়েও পরামর্শ দেন তিনি৷


সভায় ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবাশিস মজুমদার বলেন, এই মতবিনিময় সভা খুবই গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী৷ বর্তমানে প্রেস রিলিজের গুণমান অনেকটাই বেড়েছে৷ তবে কিছু ক্ষেত্রে ঘাটতি রয়েছে৷ বিশেষ করে তথ্য ও সংসৃকতি দপ্তরের সংবাদ বিভাগে নিয়োগের ক্ষেত্রে কর্মরত সাংবাদিকদের অগ্রাধিকার দেওয়ার উপরে তিনি গুরুত্ব আরোপ করেন৷ এছাড়া সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে সময়ে সময়ে কর্মশালা করতে প্রস্তাব রাখেন তিনি৷ সাথে সুষ্ঠ বিজ্ঞাপন নীতি প্রণয়নে তথ্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি৷ তাতে, বিজ্ঞাপন বৈষম্য দূর করা সহ সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন৷ প্রেস জ্যাকেট নিয়ে এদিনের সভায় একাধিক সংবাদ মাধ্যমের প্রতিনিধি বৈষম্যের অভিযোগ এনেছেন৷ বিশেষ করে সরকারী খরচে জ্যাকেট বন্টনে দফতরের সরাসরি কেন যুক্ত ছিল না, সেই প্রশ্ণ উঠেছে৷ আলোচনায় অংশ নিয়ে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি তথা বিশিষ্ট সাংবাদিক দিবাকর দেবনাথ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতার বিষয়টি উল্লেখ করেন৷ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তথ্য ও সংসৃকতি দপ্তর থেকে আরও দ্রুত প্রেস রিলিজ সরবরাহের প্রস্তাব রাখেন তিনি৷ সাথে তিনি প্রকৃত সাংবাদিকদের এক্রিডিটেশন কার্ড প্রদান এবং ওই কার্ড দেওয়ার পূর্বে পুলিশ ভেরিফিকেশন পুণরায় চালুর আবেদন জানিয়েছেন৷


এদিকে, চ্যানেল দিনরাত ও হাল্লাবলের প্রতিনিধিরা ক্যাবলে সম্প্রচার বন্ধের বিষয়ে তথ্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন৷ এছাড়া, বি টিভির প্রতিনিধি বিজ্ঞাপন বন্টনে বৈষম্যের অভিযোগ করেছেন৷ সভায় আজকের ফরিয়াদ পত্রিকার সম্পাদক শানিত দেবরায় সংবাদ মাধ্যম তথা সাংবাদিকদের সমস্যা নিরসনে প্রতি তিনমাস অন্তর আলোচনা সভা করার প্রস্তাব রাখেন৷ এছাড়া তিনি সংবাদ কর্মীদের সময়ে সময়ে প্রশিক্ষণ সহ কোথাও সাংবাদিক আক্রান্ত হলে দ্রত পুলিশ ব্যবস্থা নেওয়ার দাবি পেশ করেন৷ সত্যভাষণ পত্রিকার সম্পাদক নবেন্দু ভট্টাচার্য মতবিনিময়ে অংশ নিয়ে সংবাদ মাধ্যমের সার্বিক মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেন৷ সাংবাদিকদের বেতনকাঠামো চালু করা সহ সাপ্তাহিক পত্রিকাগুলির মানোন্নয়নে গুরুত্বারোপ করেন৷ পাশাপাশি, তথ্য দফতরের প্রেস রিলিজের গুনমান বৃদ্ধির জন্য জোর সওয়াল করেছেন৷


আজ রাজ্য অতিথিশালায় রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমের ট্রাস্টি, সম্পাদক ও সংবাদ প্রতিনিধিদের সাথে পরিচিত হয়ে তথ্য ও সংসৃকতি মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, সংবাদমাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ৷ সংবাদ মাধ্যম ছাড়া জনকল্যাণে রূপায়িত সরকারের উন্নয়ন কর্মসূচি ও দৃষ্টিভঙ্গির কথা মানুষের কাছে নিয়ে যাওয়া সম্ভব নয়৷ আর এই কাজে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ তিনি বলেন, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্ম থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের প্রচার ও প্রসার হয় তথ্য ও সংসৃকতি দপ্তরের মাধ্যমে৷ তথ্য ও সংসৃকতি দপ্তর রাজ্য সরকারের চোখ ও কান৷ এই সভায় অংশগ্রহণ করেন রাজ্যের সংবাদ মাধ্যমের বিশিষ্ট ব্যক্তিগণ৷ অনুষ্ঠানের শুরুতেই তথ্য ও সংসৃকতি দপ্তরের মন্ত্রীকে বরণ করে নেওয়া হয়৷ এরপর অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যমের ট্রাষ্ট্রি, সম্পাদক ও সংবাদ প্রতিনিধিদের সাথে পরিচিত হন তথ্য ও সংসৃকতি মন্ত্রী৷


সভায় রাজ্যের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কি কি সমস্যা রয়েছে সেবিষয়ে সম্পর্ণ অবগত হন তিনি৷ শুনে নেন তাদের প্রস্তাব ও বক্তব্য৷ সভায় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের আলোচনা ও পরামর্শ শুনে তিনি সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন৷ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, তিন মাস অন্তর অন্তর যাতে সংবাদমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সাথে এধরণের মতবিনিময় সভা করা যায় সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে৷ তিনি সভায় আশ্বস্ত করেন, কারোর প্রতি কোন পক্ষপাত করা হবে না৷ রাজ্য সরকার সংবাদ মাধ্যমের কল্যাণে সাধ্যমতো কাজ করে যাবে৷ কর্মরত সাংবাদিকদের প্রেস জ্যাকেট প্রদান যাতে স্বচ্ছতার সাথে হয় সেবিষয়টিও গুরুত্বের সাথে দেখা হবে৷ প্রয়োজনে প্রেস জ্যাকেট প্রদানের সংখ্য আরও বাড়ানো হবে৷ বিজ্ঞাপন নীতি সম্পর্কেও তিনি খোজ নেবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন৷


সভায় তথ্য ও সংসৃকতি মন্ত্রী সুশান্ত চৌধুরী সংবাদ প্রতিনিধিদের প্রস্তাব অনুসারে যাতে বিশেষ বিশেষ ক্ষেত্রে ইংরেজী প্রেস রিলিজ করা যায় সেবিষয়টিও খতিয়ে দেখার আশ্বাস দেন৷ তিনি জানান, সরকারের মিডিয়া পলিসি যাতে বাস্তবায়িত হয় সেটাও গুরুত্বের সাথে দেখা হবে৷ তিনি বলেন, দপ্তরের মন্ত্রী হিসেবে সংবাদ মাধ্যমের কল্যাণে তিনি সাধ্যমতো কাজ চালিয়ে যাবেন৷ গঠনমূলক সমালোচনার মাধ্যমে ভুলত্রুটি উঠে আসবে৷ তাতে ভুলত্রুটি দূর করে কাজে আরও গতি আসবে৷ কর্মরত সাংবাদিকদের এক্রিডিটেশন কার্ড প্রদানের ক্ষেত্রেও অধিক স্বচ্ছতা বজায় রাখা হবে৷ যাতে সঠিক ব্যক্তির হাতে এই কার্ড পৌঁছায়৷ তাছাড়া তথ্য ও সংসৃকতি দপ্তরের প্রেস রিলিজের গুণমান আরও কিভাবে বাড়ানো যায় তা খতিয়ে দেখা হবে৷
সভায় তথ্য ও সংসৃকতি দপ্তরের সচিব প্রশান্ত কুমার গোয়েল বলেন, রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্ম সময়ে সময়ে মানুষের কাছে পোঁছানোর অন্যতম গুরুদায়িত্ব রয়েছে সাংবাদিকদের উপর৷ কোভিড কালীন পরিস্থিতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন সাংবাদিকরা৷ রাজ্য সরকার সাংবাদিকদের সার্বিক কল্যাণের জন্য নিরন্তর প্রচেষ্টা জারি রেখেছে৷ সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার সাধ্যমতো সহায়তা করছে৷ ইতিমধ্যে পেনশন স্কিম চালু হয়েছে৷ সভায় তথ্য ও সংসৃকতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস দপ্তরের পক্ষ থেকে উপস্থিত সমস্ত প্রতিনিধিদের অভিনন্দন জানানো হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top