News Flash

  • Home
  • Uncategorized
  • বৃষ্টিতে মনোরম পরিবেশ দিল্লি-উত্তর প্রদেশে, ওডিশায় ভারী বৃষ্টির সতর্কতা
Image

বৃষ্টিতে মনোরম পরিবেশ দিল্লি-উত্তর প্রদেশে, ওডিশায় ভারী বৃষ্টির সতর্কতা

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে বৃষ্টি থামছেই না। একনাগাড়ে বৃষ্টি হচ্ছে রাজধানী লাগোয়া উত্তর প্রদেশেও। সোমবারও প্রবল বৃষ্টি হয়েছে দিল্লিতে, ভারী বৃষ্টিতে ভিজেছে উত্তর প্রদেশও। আবার ওডিশার কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ওডিশার গজপতি, গঞ্জাম, কালাহান্ডি, কান্ধামাল, কোরাপুর, পুরী, মালকানগিরি, রায়াগড়, খুর্দা, কটক, জগৎসিংপুর, ময়ূরভঞ্জ ও নবরঙপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

দিল্লি : সোমবার সকালে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয় রাজধানী দিল্লির বিভিন্ন প্রান্তে। সকাল থেকেই মেঘাছন্ন ছিল দিল্লির আকাশ। দিল্লিতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। বৃষ্টির সৌজন্যে মনোরম পরিবেশ ফিরেছে দিল্লিতে। এদিনের বৃষ্টির জেরে কোথাও জল জমেনি।

উত্তর প্রদেশ : উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। উত্তর প্রদেশের সীতাপুর, এটাহ, গোরক্ষপুর, মহারাজগঞ্জ, সিদ্ধার্থ নগর ও বলরামপুর জেলায় এদিন বৃষ্টি হয়। এদিন উত্তর প্রদেশের সবথেকে উষ্ণতম স্থান ছিল বারাণসী। আবহবিদরা জানিয়েছেন, আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি চলবে উত্তর প্রদেশে।

ওডিশা : বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপের জেরে ওডিশার বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলি হল-গজপতি, গঞ্জাম, কালাহান্ডি, কান্ধামাল, কোরাপুর, পুরী, মালকানগিরি, রায়াগড়, খুর্দা, কটক, জগৎসিংপুর, ময়ূরভঞ্জ ও নবরঙপুর। বিগত ২৪ ঘন্টায় ওডিশার ২৯টি জেলায় বৃষ্টি হয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top