News Flash

  • Home
  • Uncategorized
  • ‘Fit India Freedom Run’ : আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে আগরতলায় ‘ফিট ইণ্ডিয়া ফ্রিডম রান’
Image

‘Fit India Freedom Run’ : আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে আগরতলায় ‘ফিট ইণ্ডিয়া ফ্রিডম রান’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷পশ্চিম ত্রিপুরা জেলা যুব বিষয়ক ও ক্রীড়া কার্যালয়ের উদ্যোগে আজ সকালে উমাকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে ’ফিট ইণ্ডিয়া ফ্রিডম রান’ অনুষ্ঠিত হয়৷ যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী সুুশান্ত চৌধুরী পতাকা নেড়ে ফিট ইণ্ডিয়া ফ্রিডম রানের সূচনা করে বলেন, স্বাধীনতার ৭৫ বর্ষ উদযাপনকে সামনে রেখে এ ধরনের উদ্যোগ রাজ্যের জেলা ও মহকুমা স্তরে ছড়িয়ে দিতে হবে৷ এ ধরনের দৌড় যুবক যুবতীদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে ও দেশাত্ববোধের চেতনায় জাগ্রত করবে৷ যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ফিট ইণ্ডিয়া ভাবনাকে একটি আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানান৷


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মানিক সাহা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুুবিকাশ দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জেলা সুকল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব অপু রায়, দপ্তরের অন্যান্য ক্রীড়া আধিকারিকগণ, প্রাক্তন ক্রীড়াবিদ, প্রাক্তন কোচ প্রমুখ৷ ফিট ইণ্ডিয়া ফ্রিডম রানে পুরুষদের ৩ কিমি ও মহিলাদের ২ কিমি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ বিভিন্ন কোচিং সেন্টার থেকে ৮৭ জন দৌড়বিদ এই দৌড় প্রতিযোগিতায় অংশ নেন৷ পুরুষ ও মহিলা উভয় বিভাগে প্রথম ৫ জনকে পুরস্ক’ত করা হয়৷ পুরুষদের মধ্যে প্রথম হয়েছেন নবগ্রাম প্লে সেন্টারের আকাশ বর্মন, দ্বিতীয়, ত’তীয়, চতুর্থ ও প’ম হয়েছেন যথাক্রমে অরুন্ধতীনগর কোচিং সেন্টারের প্রদীপ চন্দ্র দাস, রাণীরবাজার প্লে সেন্টারের মোবারক হোসেন, নবগ্রাম প্লে সেন্টারের সানি গোপ ও আনন্দনগর কোচিং সেন্টারের বাচ্চু মিঞা৷ মেয়েদের মধ্যে প্রথম ও দ্বিতীয় হয়েছেন কলেজ প্লে সেন্টারের মাম্পি দে ও স্নিগ্দা চৌধুরী, ত’তীয় ও চতুর্থ হয়েছেন রাণীরবাজার প্লে সেন্টারের লিপিকা দেবনাথ ও আফরোজা আক্তার, প’ম হয়েছেন নবগ্রাম প্লে সেন্টারের পূজা দাস৷ অতিথিগণ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন৷ প্রত্যেক বিজয়ীকে আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top