News Flash

  • Home
  • খেলা
  • পশ্চিম জেলা স্কুল ফুটবলে সদর ও জিরানিয়া চ্যাম্পিয়ন

পশ্চিম জেলা স্কুল ফুটবলে সদর ও জিরানিয়া চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারি।। স্কুল ফুটবলে সদর তিনটি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে। একটি বিভাগে জিরানিয়া পেয়েছে চ্যাম্পিয়ন খেতাব। পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে অনূর্ধ্ব ১৪ এবং ১৭ বালক এবং বালিকাদের মধ্যে পশ্চিম জেলা স্কুল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ, মঙ্গলবার আগরতলায় ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে আয়োজিত স্কুল ফুটবল আসরে অনূর্ধ্ব-১৪ বালিকা বিভাগের ফাইনালে সদর ৩-০ গোলের ব্যবধানে জিরানিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন খেতাব পেয়েছে। বিজয়ী দলের পক্ষে পাইতি বর্মন, নন্দিনী দেবনাথ ও সঙ্গীতা দাস প্রত্যেকে একটি করে গোল করে। বালক বিভাগের ফাইনাল ম্যাচে সদর ২-১ গোলের ব্যবধানে মোহনপুরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। অনূর্ধ্ব-১৭ বালক বিভাগে জিরানিয়া ন্যূনতম গোলে মোহনপুরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। বালিকা বিভাগের চূড়ান্ত খেলায় সদর টাইব্রেকারে পেনাল্টি শুট আউটে ৪-১ গোলের ব্যবধানে জিরানিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা পেয়েছে। উল্লেখ্য, প্রতিযোগিতায় রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের সহ অধিকতা দিবাকর দেবনাথ এবং স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম- সচিব অপুরায় প্রমূখ উপস্থিত ছিলেন।

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top