News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেপরোয়া গতি, দুর্ঘটনার কবলে রাবারের সিট বোঝাই লরি
Image

বেপরোয়া গতি, দুর্ঘটনার কবলে রাবারের সিট বোঝাই লরি

আগরতলা, ২৮ ফেব্রুয়ারি(হি.স.) : বেপরোয়া গতির জেরে রাবারের সিট বোঝাই লরি দূর্ঘটনার কবলে পড়েছে। সিপাহিজলা জেলায় পাথালিয়াঘাট দেওয়ান বাজার সড়কে ওই দুর্ঘটনায় অল্পেতে রক্ষা পেয়েছে লরির চালক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।

জনৈক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে উদয়পুর থেকে রাবার সিট বোঝাই টিআর০৩এফ১৬৯২ নম্বরের লরি আগরতলার উদ্দেশ্যে যাওয়ার পথে পাথালিয়াঘাট দেওয়ান বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। বেপরোয়া গতির জেরেই লরিটি মাঝ সড়কে উল্টে গেছে। দুর্ঘটনার বিকট শব্দ শুনে ছুটে আসেন এলাকাবাসী। অবশ্য লরির চালক অল্পেতে রক্ষা পেয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশ্রামগঞ্জ থানায় পুলিশ। পুলিশ লরিটি আটক করেছে।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top