News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভোট গণনাকে ঘিরে সদর মহকুমায় পুলিশি ব্যবস্থা জোরদার
Image

ভোট গণনাকে ঘিরে সদর মহকুমায় পুলিশি ব্যবস্থা জোরদার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারী৷৷ ভোট গণনাকে কেন্দ্র করে সদর মহকুমা এলাকায় যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত হতে না পারে সেজন্য পুলিশের তরফে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ ভোট গণনা পর্ব এবং পরবর্তী সময়ে যাতে  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায় সেজন্য সদর মহকুমা পুলিশ আধিকারিকের তরফ থেকে প্রয়োজনীয় আগাম সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদর মহকুমা পুলিশ আধিকারিক অজয় দাস জানান ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোট গণনা অনুষ্ঠিত হবে৷ মঙ্গলবার থেকেই শহর শহর তলী সহ সর্বত্র পুলিশ রোড  মার্চ করবে৷ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে৷ আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ টিএসআর এবং কেন্দ্রীয় বাহিনী৷ ভোট গণনার দিন যাতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কোন ধরনের সংঘর্ষের ঘটনা না ঘটতে পারে সেজন্য রাজনৈতিক দলগুলিকে পৃথক পৃথক স্থানে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে৷ ভোট গণনা কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোন ধরনের অবনতি যাতে না ঘটে পুলিশ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে৷ সদর মহাকুমা পুলিশ আধিকারিক অজয় দাস আরো জানান দাগি কিছু লোকজনদেরকে আগে থেকেই গ্রেপ্তার করে পুলিশের হেফাজতে রাখা হবে৷ আগরতলা শহর এলাকায় মানুষ যাতে চলাচল করতে কোন অসুবিধা না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷

Releated Posts

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top