News Flash

Image

বিলোনিয়ায় শান্তি বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারী৷৷ ভোট গণনা ও পরবর্তীকালে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার সর্বত্র শান্তি সম্প্রীতির পরিবেশ অক্ষুন্ন রাখার আহ্বান জানিয়ে মঙ্গলবার বিলোনিয়া মহকুমা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে শান্তি সভা অনুষ্ঠিত হয়৷ আমরা শান্তির পক্ষে, অহিংসার পক্ষে এই আহ্বানে  মঙ্গলবার দুপুরে হয় এই  সভা৷ বিলোনিয়া মহাকুমা শাসক তথা মহকুমা রিটার্নিং অফিসার রতন ভৌমিকের পৌরহিত্বে হয় এই দিনের সভা৷ সাথে ছিলেন ঋষ্যমুখ ও রাজনগর কেন্দ্রের দুই রিটার্নিং অফিসার সহ সেক্টর অফিসার৷ এছাড়া ছিলেন আরক্ষা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা, বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান, ব্লক চেয়ারম্যান , কাউন্সিলর, বিভিন্ন ক্লাব ও সংস্থার কর্তৃপক্ষ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের এজেন্ট , নেতৃত্ব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকরাও এই দিনের শান্তি সভায় উপস্থিত ছিলেন৷ ভোট গণনার পর যাতে রাজনৈতিক হিংসাত্মক ঘটনা না ঘটে, শান্তি সম্প্রীতির পরিবেশ বজায় রাখার জন্য আহ্বান রাখেন রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক রতন ভৌমিক৷

Releated Posts

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top