News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যাত্রীবাহী গাড়ি দুর্ঘটনায় আহত শিশুসহ পাঁচজন ব্যক্তি
Image

যাত্রীবাহী গাড়ি দুর্ঘটনায় আহত শিশুসহ পাঁচজন ব্যক্তি

আগরতলা, ২৮ফেব্রুয়ারি(হি.স.): যান দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে একই পরিবারের শিশুসহ পাঁচজন ব্যক্তি। ঘটনা বিশালগড় সরকারটিলা লকডাউন বাজার এলাকায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

জনৈক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ মনোরঞ্জন চক্রবর্তী পরিবারের আটজন সদস্যকে নিয়ে টিআর ০১এএম০৪০৮ নম্বরের ইকো গাড়ি করে আগরতলা থেকে উদয়পুরে উদ্দেশ্যে যাচ্ছিলেন। বিশালগড় মধ্য লক্ষীবিল সরকারটিলা বাইপাস সংলগ্ন লকডাউন বাজার এলাকায় আসতেই গাড়িটি বাক নিতে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে দুর্ঘটনার কবলে পড়ে। বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকাবাসী। ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মনোরঞ্জন বাবু ও শিশু সহ পরিবারের পাঁচ জন সদস্য। এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠিয়েছেন। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীনে আছেন বলে জানিয়েছেন মনোরঞ্জন চক্রবর্তী। 

Releated Posts

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top