News Flash

Image

গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৮ ফেব্রুয়ারী৷৷ তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর এলাকায় মঙ্গলবার দুপুর নাগাদ এক গৃহবধূ অগ্ণিদগ্দ হয়েছে৷ হাসপাতালে নিয়ে আসা হয়, সেখান থেকে  জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷  মঙ্গলবার দুপুর ১টা নাগাদ তেলিয়ামুড়া থানার শান্তিনগর এলাকায় এক গৃহবধূ হয়েছে৷ অগ্ণিদগ্দা গৃহবধূর নাম মনীষা রায়৷ অগ্ণিদগ্দ গৃহবধূর বাপের বাড়ির তরফ থেকে অভিযোগ করা করা হয়েছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনরা পরিকল্পিতভাবে তাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছেন৷  গত  মাঘ মাসে বাড়ির লোকেদের অমতে ভালোবাসার টানে বিয়ে করেছিল তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর এলাকার চাকরিরত যুবক বিশ্বজিৎ বিশ্বাস৷ অগ্ণিদগ্দা মনীষা রায়ের মায়ের অভিযোগ, বিয়ের পর থেকে মনীষার শ্বশুরবাড়ির লোকজন তথা স্বামী বিশ্বজিৎ বিশ্বাস এবং শাশুড়ি নমিতা বিশ্বাস প্রায়ই মনীষার উপর  নির্যাতন চালাত৷ গতকাল রাতে মনীষাকে তার স্বামী এবং শাশুড়ি মিলে বেধড়ক মারধর করে এবং বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ৷ মঙ্গলবার দুপুর নাগাদ মনীষার গায়ে আগুন দাউ দাউ করে জ্বলতে দেখে খবর দেয় তেলিয়ামড়া অগ্ণি নির্বাপক কর্মীদের৷ দমকল কর্মীরা শান্তনগরস্থিত ঘটনাস্থলে পৌঁছায় এবং অগ্ণিদগ্দ অবস্থায় মনীষা রায়কে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে নিয়ে আসে৷ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা গুরুতর হওয়াতে জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করে দেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক৷ এদিকে ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ছুটে আসে পুলিশ কর্মীরা৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

সরকারি হাসপাতালের ওষুধ সরবরাহ খতিয়ে দেখতে আচমকা গোপন পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: সরকারি হাসপাতালের ডিসপেন্সারিতে ওষুধ সরবরাহে কোথাও কোনও সমস্যা হচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতে…

ByByNews Desk Jul 4, 2026

আগরতলা পুর নিগমের উদ্যোগে বনমহোৎসব পালন, বৃক্ষরোপণের আহ্বান মেয়রের

আগরতলা, ৪ জুলাই: বনমহোৎসব উপলক্ষে আগরতলা পুর নিগমের উদ্যোগে শহরের বিভিন্ন ওয়ার্ডে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।…

ByByNews Desk Jul 4, 2026

দক্ষিণ ত্রিপুরার কৃতি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা, উদ্যোগে আইসিএফএআই বিশ্ববিদ্যালয়

শান্তিরবাজার, ৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন বিদ্যালয়ের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (টিবিএসই) এবং সেন্ট্রাল বোর্ড অফ…

ByByNews Desk Jul 4, 2026

আনন্দনগরে স্কুলশিক্ষকের বাড়িতে চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ

আনন্দনগর, ৪ জুলাই: শ্রীনগর থানা এলাকায় ধারাবাহিক চুরির ঘটনায় সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। বেশ কিছুদিন আগে আনন্দনগর গার্লস…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top