News Flash

Image

অসুস্থ মুকুল রায় ভর্তি হাসপাতালে

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : শরীরটা ভাল যাচ্ছে না রবিবার রাতে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন রেলমন্ত্রী তথা একদা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়। যদিও চিকিৎসকরা বলছেন, এই মুহূর্তে তিনি স্থিতিশীল। ভয়ের কোনও কারণ নেই। কিন্তু প্রশ্ন উঠছে হঠাৎ করে কেন তাঁকে ভর্তি করতে হল।

পরিবার সূত্রে যতটুকু জানা যাচ্ছে, তাতে স্নায়বিক সমস্যায় ভুগছেন একদা তৃণমূল কংগ্রেসের এই হেভিওয়েট নেতা তথা কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক। জানা গিয়েছে, মাথায় জল জমেছে তাঁর। আগে থেকে পরিকল্পনা করেই তাঁকে ভর্তি করা হয়েছে চিকিত্‍সার জন্য। এই মুহূর্তে সল্টলেকের বদলে তাঁর কল্যাণীর বাড়িতে থাকছেন তিনি। বেশ কিছু সমস্যার কারণে চিকিৎসকরা তাঁকে শারীরিক বেশ কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন।
এই পরীক্ষার জন্য ভোরবেলায় এসে হাসপাতালে ভর্তি হতে হত। যেহেতু মুকুল রায় কল্যাণী থেকে আসবেন তাই অহেতুক ঝুঁকি না-নিয়ে রবিবার রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

ব্যাংকক থেকে মাদক পাচারের চেষ্টা, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার যুবতী; উদ্ধার ১১.৮২ কোটি টাকার হাইড্রোপনিক গাঁজা

মুম্বই, ১২ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল শুল্ক দফতর। ব্যাংকক থেকে ভারতে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জর্জিয়া থেকে প্রত্যর্পণ গ্যাংস্টার বৈঙ্কেত গর্গের, চলতি বছরে হরিয়ানার ১০ম বড় সাফল্য

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): জর্জিয়া থেকে কুখ্যাত গ্যাংস্টার বৈঙ্কেত গর্গকে ভারতে প্রত্যর্পণ করা হরিয়ানা পুলিশের জন্য একটি বড়…

ByByNews Desk Jun 11, 2026

‘বিকশিত ভারত’ গড়তে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগই হবে সবচেয়ে বড় শক্তি: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে কেন্দ্র ও রাজ্যগুলির সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা…

ByByNews Desk Jun 11, 2026

যুবশক্তির ক্ষমতায়নই অগ্রাধিকার, ‘বিকশিত ভারত’-এর চালিকাশক্তি হবে তরুণ প্রজন্ম: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভারতের যুবসমাজের ক্ষমতায়ন সরকারে অন্যতম প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top