News Flash

  • Home
  • প্রধান খবর
  • ইতালিতে পাথরে ধাক্কা লেগে অভিবাসনপ্রত্যাশীদের জাহাজডুবি মৃতের সংখ্যা বেড়ে ৪৫
Image

ইতালিতে পাথরে ধাক্কা লেগে অভিবাসনপ্রত্যাশীদের জাহাজডুবি মৃতের সংখ্যা বেড়ে ৪৫

রোম, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : ইতালির ক্যালাব্রিয়ার দক্ষিণ উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় অন্তত মৃতের সংখ্যা বেড়ে ৪৫ হয়েছে। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে এবং দক্ষিণ ইতালির সমুদ্র সৈকতে তীরবর্তী রিসোর্ট স্টেকাটো ডি কুত্রর কাছে। একটি পাথরের সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়।

ইতালির পুলিশ ও উপকূলরক্ষী এ তথ্য নিশ্চিত করার পাশাপাশি জানিয়েছে, ডুবে যাওয়া জাহাজ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ৮০ জনকে। তাদের মধ্যে কয়েকজন সাঁতরে তীরে পৌঁছতে সক্ষম হন।

উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, ডুবে যাওয়ার আগে জাহাজে ১৪০ থেকে দেড়শজন যাত্রী ছিলেন। তীর থেকে ছেড়ে কয়েক মিটার এগিয়ে যাওয়ার পর একটি পাথরের সঙ্গে জলযানটির ধাক্কা লাগে। উত্তাল সমুদ্রে জাহাজটি কয়েক টুকরো হয়ে যায়। যার কিছু ধ্বংসাবশেষ উপকূলের প্রায় ৩০০ মিটার জুড়ে ছড়িয়ে পড়েছিল।নিহতদের মধ্যে মহিলা ও শিশু রয়েছে। নিখোঁজদের উদ্ধারে অনুসন্ধান চলছে। অগ্নিনির্বাপক কর্মীরা জেট স্কিতে করে তাদের খোঁজ করছেন। কিন্তু সাগর উত্তাল হওয়ায় উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে।

ইতালীয় বার্তা সংস্থা অ্যাডনক্রোনোস বলেছে, ডুবে যাওয়া জাহাজটির যাত্রীরা ইরান, পাকিস্তান এবং আফগানিস্তানের নাগরিক। বার্তা সংস্থা আনসার দাবি, ওই জাহাজে ইরান, ইরাক, আফগানিস্তান এবং সিরিয়া থেকে আসা অভিবাসনপ্রত্যাশীরা ছিলেন। উল্লেখ্য, ২০১৪ সাল থেকে মধ্য-ভূমধ্যসাগরে অন্তত ২০ হাজার ৩৩৩ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মিসিং মাইগ্রেন্টস প্রোজেক্ট।

Releated Posts

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026

ভালো র‍্যাঙ্কিংয়ের পরই লাইসেন্স বাতিল, প্রশ্নের মুখে ইপিএফও

কলকাতা, 03 অক্টোবর (হি.স.) : জুট মিলগুলির পিএফ ট্রাস্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্বজুড়ে এআই ঝুঁকির মধ্যেও শক্তিশালী অবস্থানে ভারত: আরবিআই গভর্নর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উন্নত অর্থনীতির দেশগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা-সম্পর্কিত অতিমূল্যায়িত সম্পদের দরপতন হলে ভারত উপকৃত হতে পারে। এর…

ByByNews Desk Oct 3, 2026

ফর্ম-৭ আবেদন নিয়ে এফআইআর প্রত্যাহারের দাবি, কর্ণাটকের ডিজিপি-আইজিপি-র দ্বারস্থ বিজেপি

বেঙ্গালুরু, ৩ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকায় নাম সংক্রান্ত আপত্তি জানাতে ফর্ম-৭ জমা দেওয়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে দায়ের…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top