News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সব্জি বিক্রি করতে আসার পথে গাড়ি উল্টে নিহত দুই ভাই
Image

সব্জি বিক্রি করতে আসার পথে গাড়ি উল্টে নিহত দুই ভাই

আগরতলা,২৬ ফেব্রুয়ারি (হি.স.): সব্জি বিক্রি করতে আসার পথে ভয়াবহ যান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই যুবকের। আহত হয়েছে গাড়ির চালক সহ চার জন যুবক। ঘটনা সেকেরকোট দারোগাবাড়ি এলাকায়। খবর পেয়ে দমকলবাহিনীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

জনৈক ব্যবসায়ী জানিয়েছেন, রবিবার ভোর রাতে বক্সনগর থেকে সব্জি বিক্রি করতে আগরতলার দিকে আসছিলনএকটি সব্জির গাড়ি। সেকেরকোট দারোগাবাড়ি আসতেই উল্টে যায় গাড়িটি।বিকট আওয়াজ শুনতে পেয়ে তিনি দোকান থেকে বেরিয়ে আাসে। দুর্ঘটনায় আহত হয়েছে গাড়ির চালক সহ পাঁচ জন ব্যক্তি। এদিকে ঘটনার পর গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন তিনি। দমকলবাহিনীদের খবর দেওয়া হলে ছুটে এসে আহত পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুই যুবক প্রসেনজিৎ দাস এবং প্রাণজিৎ দাসকে মৃত বলে ঘোষনা করেন। তিনি আরও জানান, মৃত যুবকরা সম্পর্কে দুই ভাই ছিলেন। পুলিশ ঘটনার তদন্তে শুরু করে দিয়েছে।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top