News Flash

  • Home
  • প্রধান খবর
  • নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলায় প্রশাসনের রিপোর্ট তলব রাজ্যপালের
Image

নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলায় প্রশাসনের রিপোর্ট তলব রাজ্যপালের

কলকাতা, ২৬ফেব্রুয়ারি (হি স)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় এবার কড়া পদক্ষেপ রাজভবনের। শনিবারের ওই হামলার ঘটনায় প্রশাসনের কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সি.ভি আনন্দ বোস।

দিনহাটায় নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনার প্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় রাজভবনে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, রাজ্যপালের কাছে অভিযোগ জানাতে বিরোধী দলনেতা রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন। শুভেন্দুবাবু প্রশ্ন তোলেন, তাহলে বাংলার সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?’ প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে’। ওরা শুরু করেছে, আমরা শেষ করব।

রাজভবনের তরফে বিবৃতি জারি করে রাজ্যপাল আনন্দ বোস জানিয়েছেন, আইন-শৃঙ্খলার অবনতি হলে তিনি চুপ থাকবেন না। তিনি বলেন, প্রতিবাদ গণতন্ত্রের অংশ কিন্তু হিংসা নিয়ম-বিরুদ্ধ। তাই কোনভাবে রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি মেনে নেবেন না। অবিলম্বে নিশীথ প্রামাণিকের হামলার ঘটনার পুঙ্খানিপুঙ্খ রিপোর্ট তলব করেছেন তিনি।

প্রসাশনিক ব্যবস্থায় কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে শনিবার থেকেই রাজ্যে ৩৫৫ ধারা জারির দাবি তুলেছে রাজ্য বিজেপি। সরব হয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই পরিস্থিতিতেই রাজ্যপাল আনন্দ জানিয়েছেন তিনি নিশীথের সঙ্গে কথা বলেছেন এবং সংস্কৃতির মাটি বাংলায় এই হামলা উদ্বেগজনক ঘটনা।

Releated Posts

ওমান উপকূলে মার্কিন হামলায় নিহত তিন ভারতীয় নাবিক, দেহ উদ্ধারের কথা জানালেন সোনোয়াল

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ওমান উপকূলের কাছে একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকের…

ByByNews Desk Jun 11, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়

কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Jun 11, 2026

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top