News Flash

  • Home
  • খেলা
  • সুপার ডিভিশন ক্রিকেট : মনিশঙ্করের ব্যাটিং তান্ডবে ‌জয়ের হ্যাটট্রিক স্ফুলিঙ্গের
Image

সুপার ডিভিশন ক্রিকেট : মনিশঙ্করের ব্যাটিং তান্ডবে ‌জয়ের হ্যাটট্রিক স্ফুলিঙ্গের

জে সি সি:-‌২৩৫/‌৮

স্ফুলিঙ্গ:-‌ ২৩৭/‌৩

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি।। প্রথম দুই ম্যাচে ফর্মে না থাকায় সমালোচকরা বলতে শুরু করেছিলেন মণিশঙ্গরের ক্রিকেট জীবন শেষের দিকে। মুখে নয়, কাজে বিশ্বাসী ত্রিপুরার ওই অলরাউন্ডারটি রবিবার সমালোচকদের মুখে ঝামা ঘষে দিলেন। জীবনের সেরা ইনিংস খেলার পাশাপাশি রাজ্যের প্রথম ক্রিকেটার হিসাবে দ্রুত দেড়শতরান করলেন। বিপক্ষের গড়া ২৩৫ রানের জবাবে মণিশঙ্কর একাই করলেন ১৮৫ রান। মূলত:‌ মণিশঙ্করের ব্যাটিং তান্ডবের কাছেই হার মানতে হলো জে সি সি কে। টানা ৩ ম্যাচে জয় পেয়ে গ্রুপের শীর্ষে স্ফুলিঙ্গ ক্লাব। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে রবিবার সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে জে সি সি নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রান করে।দলের পক্ষে অনিরুদ্ধ সাহা শতরান করেন। জে সি সি-‌র ওই ওপেনারটি ১৪৯ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১৬ রান করেন। এছাড়া দলের পক্ষে রিমন সাহা ৩৩ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৩, জয় কি,আন সাহা ৩০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৬ (‌অপ:‌) এবম রোহিত ঘোষ ২৮ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৫ রান। স্ফুলিঙ্গ-‌র পক্ষে জয়দীপ ভট্টাচার্য (‌৩/‌২৮) এবং বিক্রম দেবনাথ (‌২/‌২২) সফল বোলার। জবাবে খেলতে নেমে ২২.‌৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় স্ফুলিঙ্গ। ২৪ রানে ২ এবং ৭১ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর আনন্দ ভৌমিককে সঙ্গে নিয়ে দলকে কাঙ্খিত জয় এনে দেন মণিশঙ্কর। আনন্দকে ক্রিজের একপাশে দাড় করিয়ে দ্রুত বল মাঠের বাইরে পাঠাতে থাকেন মণিশঙ্কর। ত্রিপুরা রণজি দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার মণিশঙ্করের ব্যাটিং তান্ডবে নাজেহাল হয়ে পড়েন জে সি সি-‌র বোলাররা। মাত্র ৬৯ বল খেলে ১২ টি বাউন্ডারি ও ১৮ টি বিশাল ওভার বাউন্ডারির সাহায্যে ১৮১ রানে অপরাজিত থেকে যান ম্যাচের নায়ক মণিশঙ্কর। যা রাজ্যের ক্রিকেটারদের মধ্যে আসরে সর্বোচ্চ রান। পাশাপাশি রাজ্যের ক্রিকেটারদের মধ্যে সর্বকালের সবথেকে দ্রুত দেড়শত রান। আনন্দ ২৩ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২৩ রানে অপরাজিত থেকে যান।  ‌‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top