News Flash

Image

নেশা সামগ্রী সহ তথাকথিত সমাজসেবক আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারী৷৷ সমাজ সেবকের অন্তরালে নেশার রমরমা বাণিজ্য৷ শেষ পর্যন্ত তথাকথিত সমাজ সেবক তথা  নেশা কারবারি পুলিশের জালে৷ ঘটনা রবিবার তেলিয়ামুড়া থানাধীন করইলংস্থিত খোয়াই চৌমুহনী  এলাকায়৷ পুলিশ জানায়  বাইশ ঘড়িয়া এলাকার জমির উদ্দিন নামের এক যুবক নিজের টট্ট০১ ঞ্ঝ ৪৬৪৬ নম্বরের বাইকে চেপে বেশ কিছু পরিমাণ নেশা সামগ্রী নিয়ে তেলিয়ামুড়ার দিক থেকে আগরতলার দিকে যাবার পথে করইলংস্থিত খোয়াই চৌমুহনী এলাকায় স্থানীয় জনগণ ও পুলিশের যৌথ প্রচেষ্টায় পুলিশের জালে ধরা পড়ে৷  তার বাইক সহ বেশ কিছু পরিমাণ নেশা সামগ্রী বাজেয়াপ্ত করতে সক্ষম হয় পুলিশ৷  অভিযোগ  জমির উদ্দিনের সঙ্গে প্রচুর সংখ্যক ডেলিভারি বয় যুক্ত রয়েছে৷  যারা  তেলিয়ামুড়ার আনাচে কানাচে বিভিন্ন স্থানে   নেশা সামগ্রী পৌঁছে দেয়৷ আর তার মাস্টারমাইন্ড এই জমির৷ তার বিরুদ্ধে তেলিয়ামোড়া থানায় এনডিপিএস ধারায় মামলা গৃহীত হয়েছে৷৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তার বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে৷ তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে জড়িত অন্যান্যদের আটক করার জন্য পুলিশ ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে৷ 

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top