ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি।। বড় ব্যবধানে জয় পেলো গুয়াচাঁদ স্কুল। ১৫৬ রানে পরাজিত করলো মনু স্কুলকে। সাবরুম মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৭ আন্ত: স্কুল ক্রিকেটে। ব্রজেন্দ্রনগর স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে রবিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে নং ১ গুয়াচাঁদ স্কুল ২৪২ রান করে। দলের পক্ষে ইমন ত্রিপুরা ৮৯ বল খেলে ১৪ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০৬, সুরজ দাস ২৭ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৮, সমিত আইচ ৬ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ এবং আকাশ দেবনাথ ২৫ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৩৮ রান। মনু স্কুলের পক্ষে সুরজিৎ দেবনাথ (৩/৫১), অয়ন বনিক (২/২৫) এবং নিলয় দে (২/২৬) সফল বোলার। জবাবে খেলতে নেমে মনু স্কুল মাত্র ৮৬ রান করতে সক্ষম হয়। দল সর্বোচ্চ ২৬ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে নিলয় দে ১১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৯, চয়ন দত্ত ১৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৫ এবং ধ্রুব বনিক ৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। গুয়াচাঁদ স্কুলের পক্ষে প্রসেনজিৎ দেবনাথ (৫/১১), আকাশ দেবনাথ (২/৪) এবং আদিত্য দেবনাথ (২/২১) সফল বোলার।

সাব্রুমে স্কুল ক্রিকেটে ইমনের শতকে মনুকে হারিয়ে গুয়াচাঁদের টানা জয়
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















