News Flash

  • Home
  • খেলা
  • সোনামুড়ায় ক্রিকেট : আকাশদ্বীপের সৌজন্যে বীরবিক্রমের জয় অব্যাহত
Image

সোনামুড়ায় ক্রিকেট : আকাশদ্বীপের সৌজন্যে বীরবিক্রমের জয় অব্যাহত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি।। দুরন্ত আকাশদ্বীপ দাস। দলনায়ক আকাশদ্বীপের হাত ধরেই বড় ব্যবধানে জয় পেলো বীরবিক্রম ক্লাব। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। মহকুমার স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত ম্যাচে বীরবিক্রম ক্লাব প্রথমে ব্যাট নিয়ে ২৬০ রান করে। দলের পক্ষে শুভ চন্দ্র দে ৬০ বল খেলে ১১ টি বাউন্ডারি ও ৮ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৯৮, আকাশদ্বীপ ৪১ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৪, রীতেশ নম:‌ ২৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ এবং তন্ময় ভৌমিক ২২ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৮ রান। ধনীরাম পুর প্লে সেন্টারের পক্ষে আরিয়ন দেববর্মা (‌৩/‌৫৮) সফল বোলার। জবাবে খেলতে নেমে আকাশদ্বীর দাসের (‌৬/‌২৮) বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬৫ রানে গুটিয়ে যায় ধনীরাম পুর প্লে সেন্টার। দলের পক্ষে অজিৎ দেববর্মা ২৯ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ‌‌৩৬ এবং বিশাল দেববর্মা ১১ রান করে।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top