News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা প্রেসক্লাবের নতুন পরিচালন কমিটি নির্বাচন অনুষ্ঠিত
Image

আগরতলা প্রেসক্লাবের নতুন পরিচালন কমিটি নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারী৷৷ আগরতলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা এবং পরবর্তী দু’বছরের জন্য নতুন কমিটি গঠনের জন্য রবিবার আগরতলা প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়৷ বৃহস্পতিবার প্রেসক্লাবেই হয় নির্বাচন৷ এদিন বেলা ১১ টায় আগরতলা প্রেসক্লাবে সাধারণ সভার কাজ শুরু হয়৷  সভায় প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন৷ একই সাথে গত দু বছরের হিসেব নিকেশও পেশ করা হয়৷ সম্পাদকীয় প্রতিবেদনের ওপর ক্লাবের নবীন প্রবীণ সকল সদস্যরাই আলোচনায় অংশগ্রহণ করেন৷ বিগত দু বছরে আগরতলা প্রেসক্লাবের বিভিন্ন সামাজিক কার্যকলাপ সহ বিভিন্ন দিক নিয়ে এদিনের দ্বিবার্ষিক সভায় আলোচনা পর্যালোচনা হয়৷ প্রত্যেকেই আগরতলা প্রেস ক্লাবের ঐতিহ্য বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন৷ আগামী দিনে আগরতলা প্রেসক্লাব প্রেসক্লাবের সদস্য সহ সকলের জন্য যাতে আরো গঠনমূলক ও সেবামূলক কাজে আত্মনিয়োগ করে সে বিষয়ের উপরও বক্তারা বিশেষ গুরুত্ব দেন৷ আগরতলার প্রেস ক্লাবের পরিচালন কমিটির সিদ্ধান্ত মোতাবেক গত ৩০ জানুয়ারি নতুন কমিটি গঠনের জন্য নির্বাচনের রিটারনিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয় আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরীকে৷ প্রেস ক্লাবের সাংবিধানিক নিয়ম অনুযায়ী ন্যূনতম তিন বছর সদস্য হিসেবে থাকা  স্থায়ী সদস্যরাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন৷ নির্বাচনে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন  চারজন প্রার্থী৷ যুগ্ম সম্পাদক হিসেবে যথাক্রমে অভিষেক দে ও কমল চৌধুরী, সহ-সভাপতি হিসেবে সাজ্জাদ আলী, সম্পাদক হিসেবে রমাকান্ত দে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন৷ রিটার্নিং অফিসার সন্দীপ দত্ত  চৌধুরী জানান, প্রথম দিন থেকেই তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার চেষ্টা করেছেন৷  এদিন যাতে নিরপেক্ষ ভোট হয় তার জন্য ভোট কর্মীদের মধ্যে রয়েছেন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা৷ ভোট গ্রহণ করার পর হয় গণনা৷ দেখা গিয়েছে, কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন রঞ্জন রায়, সভাপতি নির্বাচিত হয়েছেন জয়ন্ত ভট্টাচার্য, কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে, মিহির লাল সরকার, অভিষেক দেববর্মা, সৌরজিৎ পাল, অভিজিৎ ভট্টাচার্য এবং মনীশ লোধ৷

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top